Psalms 78:65 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
তখন প্রভু জাগলেন, ঘুম থেকে জেগে উঠবার মত, আঙ্গুর-রসের কারণে আনন্দে চিৎকার করা বীরের মত।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
তারপর সদাপ্রভু, ঘুম থেকে জেগে ওঠার মতো, জেগে উঠলেন, যেমন এক যোদ্ধা সুরার অসাড়তা থেকে জেগে ওঠে।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
তখন প্রভু জাগিলেন, সুপ্তোত্থিতের ন্যায়, দ্রাক্ষারসে হর্ষনাদকারী বীরের ন্যায়।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
তখন প্রভু জাগিলেন, সুপ্তোত্থিতের ন্যায়, দ্রাক্ষারসে হর্ষনাদকারী বীরের ন্যায়।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
তারপর প্রভু যেন ঘুম থেকে জাগলেন; তিনি আংগুর-রসের নেশা কাটিয়ে ওঠা বীরের মত করে জাগলেন।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
তারপর দীন-দুনিয়ার মালিক যেন ঘুম থেকে জাগলেন; তিনি আংগুর-রসের নেশা কাটিয়ে ওঠা বীরের মত করে জাগলেন।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
অবশেষে যেন নিদ্রাভঙ্গে জাগ্রত হলেন প্রভু পরমেশ্বর, মহাতেজে বজ্রনির্ঘোষে দিলেন রণহুঙ্কার।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
শেষ কালে, যেমন করে একজন লোক ঘুম থেকে ওঠে, প্রচুর দ্রাক্ষারস পান করে যেমন একজন সৈনিক ওঠে, তেমন করে আমাদের প্রভু উঠলেন|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
তখন প্রভু জাগলেন যেমন একজন ঘুম থেকে জেগে ওঠে, একজন যোদ্ধার মত যে আঙ্গুর রসের কারণে চিত্কার করে।