Psalms 78:69 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
তিনি তাঁর এবাদতখানা নির্মাণ করলেন, উঁচু আসমানের মত, দুনিয়ার মত, যা তিনি চিরতরে স্থাপন করেছেন।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
উচ্চ শিখরের মতো তাঁর পবিত্রস্থান তিনি নির্মাণ করলেন, জগতের মতো যা তিনি চিরকালের জন্য স্থাপন করেছেন।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
তিনি আপন ধর্ম্মধাম নির্ম্মাণ করিলেন, উচ্চ শিখরের ন্যায়, পৃথিবীর ন্যায়, যাহা তিনি চিরতরে স্থাপন করিয়াছেন।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
তিনি আপন ধর্মধাম নির্মাণ করিলেন, উচ্চ শিখরের ন্যায়, পৃথিবীর ন্যায়, যাহা তিনি চিরতরে স্থাপন করিয়াছেন।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
সেখানে তাঁর পবিত্র ঘরটি তিনি উঁচু করে তৈরী করলেন, তা ছিল যেন আকাশ ছোঁয়া; তিনি তা পৃথিবীর মত স্থায়ীভাবে স্থাপন করলেন।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
সেখানে তাঁর পবিত্র ঘরটি তিনি উঁচু করে তৈরী করলেন, তা ছিল যেন আসমান ছোঁয়া; তিনি তা দুনিয়ার মত স্থায়ীভাবে স্থাপন করলেন।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
যেন স্বর্গলোক তাঁর সুরম্য নিকেতন, পৃথিবীর মত চিরস্থায়ী সুদৃঢ় ভিত্তি যার।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
সেই পাহাড়ের উঁচু জায়গায় ঈশ্বর তাঁর মন্দির নির্মাণ করলেন| পৃথিবীর মত তিনি তাঁর মন্দির চিরকালের জন্য স্থাপন করলেন|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
তিনি নিজের পবিত্র জায়গা নির্মাণ করলেন, স্বর্গের মত, পৃথিবীর মত, যা তিনি চিরকালের জন্য স্থাপন করেছেন।