Psalms 78:7 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
যেন তারা আল্লাহ্র উপরে প্রত্যাশা রাখে, এবং আল্লাহ্র সমস্ত কাজ ভুলে না যায়, কিন্তু তাঁর সমস্ত হুকুম পালন করে;
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
তখন তারা ঈশ্বরে আস্থা রাখবে আর তাঁর কার্যাবলি ভুলে যাবে না কিন্তু তাঁর আজ্ঞাসকল পালন করবে।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
যেন তাহারা ঈশ্বরে প্রত্যাশা রাখে, এবং ঈশ্বরের কার্য্য সকল ভুলিয়া না যায়, কিন্তু তাঁহার আজ্ঞা সকল পালন করে;
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
যেন তাহারা ঈশ্বরে প্রত্যাশা রাখে, এবং ঈশ্বরের কার্য সকল ভুলিয়া না যায়, কিন্তু তাঁহার আজ্ঞা সকল পালন করে;
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
তাহলে তারা ঈশ্বরের উপরে নির্ভর করবে; তাঁর কাজগুলো তারা ভুলে যাবে না বরং তাঁর আদেশগুলো পালন করবে।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
তাহলে তারা আল্লাহ্র উপরে ভরসা করবে; তাঁর কাজগুলো তারা ভুলে যাবে না বরং তাঁর হুকুমগুলো পালন করবে।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
যেন তারাও ঈশ্বরে প্রত্যাশা রাখে ভুলে না যায় তাঁর কীর্তিকলাপ, কিন্তু পালন করে তাঁর সমূহ নির্দেশ।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
তাই ঐসব লোকরাই ঈশ্বরকে বিশ্বাস করবে| ঈশ্বর কি করেছেন তা তারা ভুলবে না| ওরা খুব যত্ন করে তাঁর আজ্ঞাগুলো পালন করবে|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
তখন তারা তাদের আশা ঈশ্বরে স্থাপন করবে এবং তাঁর কাজ ভুলবে না কিন্তু তাঁর আদেশ সকল পালন করবে।