Psalms 78:71 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
তিনি দুধ দেওয়া ভেড়ীগুলোর পিছন থেকে তাঁকে আনলেন, তাঁর লোক ইয়াকুবকে ও তাঁর অধিকার ইসরাইলকে চরাতে দিলেন।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
মেষের পরিচর্যা থেকে তিনি তাকে নিয়ে এলেন আর যাকোব গোষ্ঠীর লোকেদের এবং আপন অধিকার ইস্রায়েলের উপর তাকে পালক করলেন।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
তিনি স্তন্যদাত্রী মেষীদের পশ্চাৎ হইতে তাঁহাকে আনিলেন, আপন প্রজা যাকোবকে ও আপন অধিকার ইস্রায়েলকে চরাইতে দিলেন।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
তিনি স্তন্যদাত্রী মেষীদের পশ্চাৎ হইতে তাঁহাকে আনিলেন, আপন প্রজা যাকোবকে ও আপন অধিকার ইস্রায়েলকে চরাইতে দিলেন।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
তাঁকে দুধ দেওয়া ভেড়ীদের দেখাশোনা করার কাজ থেকে নিয়ে আসলেন, যেন তিনি প্রভুর লোকদের, অর্থাৎ যাকোবের বংশকে, যারা তাঁর সম্পত্তি সেই ইস্রায়েল জাতিকে চরাতে পারেন।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
তাঁকে দুধ দেওয়া ভেড়ীদের দেখাশোনা করার কাজ থেকে নিয়ে আসলেন, যেন তিনি মালিকের বান্দাদের, অর্থাৎ ইয়াকুবের বংশকে, যারা তাঁর সম্পত্তি সেই ইসরাইল জাতিকে চরাতে পারেন।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
মেষপালনের পরিবর্তে নিযুক্ত করলেন তাকে আপন প্রজা ইসরায়েলীদের পালনের জন্য।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
ঈশ্বর দায়ূদকে, তাঁর লোকদের মেষপালক হওয়ার দায়িত্ব, যাকোবের লোকদের দায়িত্ব এবং ইস্রায়েলের লোকদের ও তাদের সম্পত্তির দায়িত্ব দিয়েছিলেন|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
তিনি ভেড়াদের পিছন থেকে তাকে আনলেন। নিজের লোক যাকোবকে ও নিজের অধিকার ইস্রায়েলকে চরাতে দিলেন।