Psalms 78:72 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
আর উনি হৃদয়ের সিদ্ধতানুসারে তাদের চরালেন, তাঁর দক্ষ হাতে তাদেরকে চালালেন।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
এবং হৃদয়ের সততায় দাউদ পালকরূপে তাদের যত্ন নিলেন; এবং দক্ষ হাতের সাহায্যে তাদের পরিচালনা করলেন।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
আর উনি হৃদয়ের সিদ্ধতানুসারে তাহাদিগকে চরাইলেন, আপন হস্তের দক্ষতায় তাহাদিগকে চালাইলেন।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
আর উনি হৃদয়ের সিদ্ধতানুসারে তাহাদিগকে চরাইলেন, আপন হস্তের দক্ষতায় তাহাদিগকে চালাইলেন।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
দায়ূদ তাঁর অন্তরের সততা অনুসারে তাদের পালন করলেন; তিনি তাদের বুদ্ধি-বিবেচনার সংগে চালিয়ে নিলেন।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
দাউদ তাঁর দিলের সততা অনুসারে তাদের পালন করলেন; তিনি তাদের বুদ্ধি-বিবেচনার সংগে চালিয়ে নিলেন।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
নিঃস্বার্থ ভালবাসায় দাউদ পালন করলেন তাদের, পরম নিষ্ঠায় নিপুণ হাতে করলেন তাদের পরিচালনা।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
দায়ূদ পবিত্র মনে তাদের নেতৃত্ব দিলেন| তিনি খুব প্রজ্ঞার সঙ্গে তাদের পরিচালিত করলেন|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
দায়ূদ তার হৃদয়ের সততানুসারে তাদেরকে চরালেন এবং নিজের হাতের দক্ষতায় তাদেরকে পরিচালনা করলেন।