Psalms 78:8 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
যেন তাদের পূর্বপুরুষদের মত না হয়, যারা অবাধ্য ও বিদ্রোহী বংশ ছিল; সেই বংশ নিজেদের অন্তর স্থির করে নি, তাদের রূহ্‌ আল্লাহ্‌র প্রতি বিশ্বস্ত ছিল না।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
তারা তাদের পূর্বপুরুষদের মতো হবে না— একগুঁয়ে এবং বিদ্রোহী এক প্রজন্ম, যাদের হৃদয় ঈশ্বরের প্রতি অনুগত ছিল না, যাদের আত্মা তাঁর প্রতি বিশ্বস্ত ছিল না।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
যেন আপন পিতৃপুরুষদের ন্যায় না হয়, যাহারা অবাধ্য ও বিদ্রোহী বংশ ছিল; সেই বংশ আপনাদের চিত্ত স্থির করে নাই, তাহাদের আত্মা ঈশ্বরের প্রতি বিশ্বস্ত ছিল না।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
যেন আপন পিতৃপুরুষদের ন্যায় না হয়, যাহারা অবাধ্য ও বিদ্রোহী বংশ ছিল; সেই বংশ আপনাদের চিত্ত স্থির করে নাই, তাহাদের আত্মা ঈশ্বরের প্রতি বিশ্বস্ত ছিল না।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
এতে তাদের পূর্বপুরুষদের মত তারা একগুঁয়ে ও বিদ্রোহী হবে না; সেই পূর্বপুরুষদের অন্তর ঈশ্বরের প্রতি অটল ছিল না আর মনও বিশ্বস্ত ছিল না।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
এতে তাদের পূর্বপুরুষদের মত তারা একগুঁয়ে ও বিদ্রোহী হবে না; সেই পূর্বপুরুষদের অন্তর আল্লাহ্‌র প্রতি অটল ছিল না আর মনও বিশ্বস্ত ছিল না।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
তারা যেন তাদের পিতৃপুরুষদের মত না হয়, যারা ছিল অবাধ্য ও বিদ্রোহী, যাদের ছিল না চিত্তের স্থিরতা ঈশ্বরের প্রতি যারা ছিল না বিশ্বস্ত।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
যদি লোকরা তাদের শিশুদের ঈশ্বরের আজ্ঞাগুলো সম্পর্কে শিক্ষা দেয় তাহলে ওই শিশুরা ওদের পূর্বপুরুষদের মত হবে না, ওদের পূর্বপুরুষরা ঈশ্বরের বিরুদ্ধে গিয়েছিলো| তারা তাঁকে মানতে অস্বীকার করেছিলো, ঐসব লোক প্রচণ্ড একগুঁয়ে ছিলো| ওরা ঈশ্বরের আত্মার প্রতি নিষ্ঠাবান ছিল না|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
তখন তারা আর তাদের পিতৃপুরুষদের মত হবে না, যারা জেদী ও বিদ্রোহী বংশ ছিল; সেই বংশ যাদের হৃদয় যথাযথ ছিল না এবং যাদের আত্মা ঈশ্বরের প্রতি বিশ্বস্ত ছিল না।