Psalms 79:1 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
আসফের কাওয়ালী। হে আল্লাহ্, জাতিরা তোমার অধিকারে প্রবেশ করেছে, তারা তোমার পবিত্র এবাদতখানা নাপাক করেছে, জেরুশালেমকে ধ্বংসের স্তূপ করেছে।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
হে ঈশ্বর, জাতিরা তোমার অধিকারে হানা দিয়েছে; তারা তোমার পবিত্র মন্দিরকে অশুচি করেছে, তারা জেরুশালেমকে ধ্বংসস্তূপে পরিণত করেছে।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
হে ঈশ্বর, জাতিগণ তোমার অধিকারে প্রবেশ করিয়াছে, তাহারা তোমার পবিত্র মন্দির অশুচি করিয়াছে, যিরূশালেমকে স্তূপের ঢিবী করিয়াছে।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
হে ঈশ্বর, জাতিগণ তোমার অধিকারে প্রবেশ করিয়াছে, তাহারা তোমার পবিত্র মন্দির অশুচি করিয়াছে, যিরূশালেমকে স্তূপের ঢিবী করিয়াছে।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
হে ঈশ্বর, অন্য জাতিরা তোমার সম্পত্তি আক্রমণ করেছে, তারা সেখানে ঢুকে পড়েছে; তোমার পবিত্র ঘরটা তারা অশুচি করেছে; যিরূশালেমকে তারা ধ্বংসের স্তূপ করেছে।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
হে আল্লাহ্, অন্য জাতিরা তোমার সম্পত্তি আক্রমণ করেছে, তারা সেখানে ঢুকে পড়েছে; তোমার পবিত্র ঘরটা তারা নাপাক করেছে; জেরুজালেমকে তারা ধ্বংসের স্তূপ করেছে।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
হে ঈশ্বর, শত্রুদল তোমার এলাকায় প্রবেশ করেছে, অশুচি করেছে তোমার পবিত্র মন্দির, জেরুশালেমকে পরিণত করেছে ধ্বংসস্তূপে।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
হে ঈশ্বর, অন্য জাতিসমূহের কিছু লোক আপনার লোকদের বিরুদ্ধে লড়াই করতে এসেছিলো| ওই সব লোক আপনার পবিত্র মন্দির ধ্বংস করেছে| ওরা জেরুশালেমকে ধ্বংসস্তূপে পরিণত করেছে|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
ঈশ্বর, বিদেশী জাতিরা তোমার অধিকারে প্রবেশ করেছে, তারা তোমার পবিত্রতম মন্দিরকে অশুচি করেছে, যিরুশালেমকে স্তূপের ঢিবী করেছে।