Psalms 79:13 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
তাতে তোমার লোক ও তোমার চরাণির ভেড়া যে আমরা, আমরা চিরকাল তোমার প্রশংসা করবো, পুরুষানুক্রমে তোমার প্রশংসা তবলিগ করবো।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
তখন আমরা, তোমার ভক্তজন ও তোমার চারণভূমির মেষপাল চিরকাল তোমার প্রশংসা করব; যুগে যুগে আমরা তোমার স্তবগান করব।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
তাহাতে তোমার প্রজা ও তোমার চরাণির মেষ যে আমরা, আমরা চিরকাল তোমার স্তব করিব, পুরুষানুক্রমে তোমার প্রশংসা প্রচার করিব।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
তাহাতে তোমার প্রজা ও তোমার চরাণির মেষ যে আমরা, আমরা চিরকাল তোমার স্তব করিব, পুরুষানুক্রমে তোমার প্রশংসা প্রচার করিব।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
তাহলে আমরা, তোমার লোকেরা, যারা তোমার চারণ ভূমির ভেড়া, চিরকাল তোমাকে কৃতজ্ঞতা জানাব আর বংশের পর বংশ ধরে তোমার গৌরব করব।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
তাহলে আমরা, তোমার বান্দারা, যারা তোমার চারণ ভূমির ভেড়া, চিরকাল তোমাকে কৃতজ্ঞতা জানাব আর বংশের পর বংশ ধরে তোমার প্রশংসা করব।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
তাহলে আমরা, তোমার প্রজা ও তোমার চারণের মেষপাল চিরকাল তোমায় জানাব কৃতজ্ঞতা পুরুষানুক্রমে কীর্তন করব তোমার মহিমা।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
আমরা আপনারই লোক| আমরাই আপনার পালের মেষ| আমরা চিরদিন আপনার প্রশংসা করবো| ঈশ্বর, আদি অনন্তকাল ধরে আমরা আপনার প্রশংসা করবো!
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
তাতে তোমার লোক ও তোমার চরানির মেষ যে আমরা, আমরা চিরকাল তোমার ধন্যবাদ করব, বংশপরম্পরায় তোমার প্রশংসার প্রচার করব।