Psalms 79:2 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
তারা তোমার গোলামদের লাশ আসমানের পাখিদেরকে ভোজন করতে দিয়েছে, তোমার সাধুদের মাংস দুনিয়ার পশুদেরকে দিয়েছে।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
তারা তোমার দাসদের মৃতদেহ আকাশের পাখিদের খাওয়ার জন্য ফেলে দিয়েছে, তোমার লোকেদের মাংস বন্যপশুদের জন্য দিয়েছে।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
তাহারা তোমার দাসদের শব আকাশের পক্ষিগণকে ভক্ষণার্থে দিয়াছে, তোমার সাধুদের মাংস পৃথিবীর পশুগণকে দিয়াছে।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
তাহারা তোমার দাসদের শব আকাশের পক্ষিগণকে ভক্ষণার্থে দিয়াছে, তোমার সাধুদের মাংস পৃথিবীর পশুগণকে দিয়াছে।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
তোমার দাসদের মৃতদেহগুলো তারা আকাশের পাখীদের খেতে দিয়েছে; তোমার ভক্তদের দেহের মাংস পৃথিবীর পশুদের দিয়েছে।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
তোমার গোলামদের লাশগুলো তারা আকাশের পাখীদের খেতে দিয়েছে; তোমার ভক্তদের লাশের গোশ্‌ত দুনিয়ার পশুদের দিয়েছে।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
তোমার সেবকদের শব তারা খাদ্যরূপে দিয়েছে আকাশের পাখিদের পৃথিবীর পশুপালকে দিয়েছ তোমার ভক্তদের দেহ।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
হিংস্র পাখীদের খাওয়ানোর জন্য ওরা আপনার সেবকদের দেহ ফেলে রেখে গেছে| বুনো পশুদের খাওয়ানোর জন্য ওরা আপনার অনুগামীদের দেহ ফেলে রেখে গেছে|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
তারা তোমার দাসদের আকাশের পাখিদের খেতে দিয়েছে, তোমার বিশ্বস্ত লোকেদের মাংস পৃথিবীর পশুদের দিয়েছে।