Psalms 79:3 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
তারা জেরুশালেমের চারদিকে পানির মত ওদের রক্ত ঢেলেছে; ওদের কবর দেবার কেউ ছিল না।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
জেরুশালেমের সর্বত্র তারা জলের মতো রক্ত ছড়িয়েছে, এবং মৃতদেহ সৎকারের জন্য কেউ নেই।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
তাহারা যিরূশালেমের চারিদিকে জলের ন্যায় উহাদের রক্ত ঢালিয়াছে; উহাদের কবর দিবার কেহ ছিল না।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
তাহারা যিরূশালেমের চারিদিকে জলের ন্যায় উহাদের রক্ত ঢালিয়াছে; উহাদের কবর দিবার কেহ ছিল না।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
যিরূশালেমের চারদিকে তারা জলের মত করে তাদের রক্ত ঢেলে দিয়েছে; তাদের কবর দেবার কেউ নেই।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
জেরুজালেমের চারদিকে তারা পানির মত করে তাদের রক্ত ঢেলে দিয়েছে; তাদের দাফন করবার কেউ নেই।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
প্রবাহিত করেছে রক্তধারা জেরুশালেমের বুকে, মৃতদেহ সৎকারের জন্য অবশিষ্ট ছিল না কেউ।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
হে ঈশ্বর, যতক্ষণ না জলের মত রক্ত বয়েছে, ততক্ষণ পর্যন্ত ওরা আপনার লোকদের হত্যা করেছে, মৃতদেহগুলোকে কবর দেওয়ার মত একজনও অবশিষ্ট নেই|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
তারা যিরুশালেমের চারিদিকে জলের মত তাদের রক্ত ঢেলে দিয়েছে এবং তাদের কবর দেবার কেউ ছিল না।