Psalms 79:5 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
হে মাবুদ, আর কতকাল তুমি নিরন্তর ক্রুদ্ধ থাকবে? তোমার অন্তর্জ্বালা কি আগুনের মত জ্বলবে?
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
হে সদাপ্রভু, আর কত কাল? তুমি কি চিরকাল ক্রুদ্ধ থাকবে? কত কাল তোমার ঈর্ষা আগুনের মতো জ্বলবে?
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
হে সদাপ্রভু, আর কতকাল তুমি নিরন্তর ক্রুদ্ধ থাকিবে? তোমার অন্তর্জ্বালা কি অগ্নির ন্যায় জ্বলিবে?
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
হে সদাপ্রভু, আর কতকাল তুমি নিরন্তর ক্রুদ্ধ থাকিবে? তোমার অন্তর্জ্বালা কি অগ্নির ন্যায় জ্বলিবে?
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
হে সদাপ্রভু, আর কতকাল? তুমি কি চিরকালই অসন্তুষ্ট হয়ে থাকবে? আর কতদিন তোমার পাওনা ভক্তি না পাওয়ার জ্বালা আগুনের মত জ্বলতে থাকবে?
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
হে মাবুদ, আর কতকাল? তুমি কি চিরকালই রেগে থাকবে? আর কতদিন তোমার পাওনা এবাদত না পাওয়ার জ্বালা আগুনের মত জ্বলতে থাকবে?
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
হে প্রভু, আর কতকাল? তুমি কি নিরন্তর ক্রুদ্ধ হয়েই থাকবে? তোমার অন্তর্জ্বালা কি আগুনের মতই জ্বলতে থাকবে?
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
ঈশ্বর, চিরদিনই কি আপনি আমাদের প্রতি ক্রুদ্ধ থাকবেন? আপনার তীব্র আবেগ কি আগুনের মতই জ্বলতে থাকবে?
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
সদাপ্রভুু, কত কাল তুমি রেগে থাকবে? তোমার অন্তরজ্বালা জ্বলবে?