Psalms 79:6 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
ঢেলে দাও তোমার গজব সেই জাতিদের উপরে, যারা তোমাকে জানে না, সেই রাজ্যগুলোর উপরে, যারা তোমার নামে ডাকে না।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
যারা তোমার নাম স্বীকার করে না, সেসব লোকের উপর তোমার ক্রোধ ঢেলে দাও, সেইসব জাতির উপর যারা তোমার নাম ধরে ডাকে না,
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
ঢালিয়া দেও তোমার কোপ সেই জাতিগণের উপরে, যাহারা তোমাকে জানে না, সেই রাজ্য সকলের উপরে, যাহারা তোমার নামে ডাকে না।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
ঢালিয়া দেও তোমার কোপ সেই জাতিগণের উপরে, যাহারা তোমাকে জানে না, সেই রাজ্য সকলের উপরে, যাহারা তোমার নামে ডাকে না।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
যারা তোমাকে মেনে নেয় না সেই সব জাতির উপর তোমার ক্রোধ ঢেলে দাও, ঢেলে দাও সেই সব রাজ্যগুলোর উপর যারা তোমাকে তোমার যোগ্য সম্মান দেয় না;
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
যারা তোমাকে মেনে নেয় না সেই সব জাতির উপর তোমার গজব নাজেল কর, নাজেল কর সেই সব রাজ্যগুলোর উপর যারা তোমার এবাদত করে না;
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
যারা তোমায় জানে না যারা আরাধনা করে না তোমার, তাদের উপরই বর্ষণ কর তোমার রোষাগ্নি।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
হে ঈশ্বর, যে সব জাতি আপনাকে জানে না তাদের ওপর আপনার ক্রোধ দেখান| সেই সব রাজ্য যারা আপনার নামের উপাসনা করে না, তাদের ওপর আপনার ক্রোধ উজাড় করে দিন|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
ঢেলে দাও তোমার ক্রোধ সেই জাতিদের উপরে, যারা তোমাকে জানে না, সেই রাজ্যর উপরে, যারা তোমার নাম ডাকে না।