Psalms 79:8 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
পূর্বপুরুষদের অপরাধগুলো আমাদের বিরুদ্ধে স্মরণ করো না; তোমার বিবিধ করুণা ত্বরায় আমাদের কাছে আসুক, কেননা আমরা অতিশয় হীনবল হয়েছি।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
আমাদের পূর্বপুরুষদের পাপ আমাদের উপর আরোপ কোরো না; তোমার দয়া তাড়াতাড়ি এসে আমাদের সঙ্গে সাক্ষাৎ করুক, কারণ আমরা মরিয়া হয়ে আছি।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
পিতৃপুরুষদের অপরাধ সকল আমাদের বিরুদ্ধে স্মরিও না; তোমার বিবিধ করুণা ত্বরায় আমাদের নিকটে আইসুক, কেননা আমরা অতিশয় ক্ষীণ হইয়াছি।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
পিতৃপুরুষদের অপরাধ সকল আমাদের বিরুদ্ধে স্মরিও না; তোমার বিবিধ করুণা ত্বরায় আমাদের নিকটে আইসুক, কেননা আমরা অতিশয় ক্ষীণ হইয়াছি।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
পূর্বপুরুষদের অন্যায় তুমি আমাদের বিরুদ্ধে ধোরো না; তুমি শীঘ্র তোমার মমতা আমাদের দেখাও, কারণ আমরা সব দিক থেকে কাতর হয়ে পড়েছি।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
পূর্বপুরুষদের অন্যায় তুমি আমাদের বিরুদ্ধে ধোরো না; তুমি শীঘ্র তোমার মমতা আমাদের দেখাও, কারণ আমরা সব দিক থেকে কাতর হয়ে পড়েছি।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
করো না আরোপ আমাদের উপর পিতৃপুরুষের অপরাধ, ত্বরায় বর্ষিত হোক তোমার করুণাধারা আমাদের উপর, নিমজ্জিত আমরা আজ হতাশার অন্ধকারে।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
ঈশ্বর, আমাদের পূর্বপুরুষের পাপের জন্য আমাদের শাস্তি দেবেন না| শীঘ্রই আপনার করুণা প্রদর্শন করুন! আমাদের ভীষণভাবে আপনাকে প্রয়োজন!
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
পিতৃপুরুষদের পাপ সব আমাদের বিরুদ্ধে স্মরণ কর না; তোমার দয়ার করুণা আমাদের কাছে আসুক, কারণ আমরা খুব দুর্বল।