Psalms 79:9 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
হে আমাদের উদ্ধারের আল্লাহ্, তোমার নামের গৌরবার্থে আমাদের সাহায্য কর, তোমার নামের অনুরোধে আমাদের উদ্ধার কর, আমাদের সকল গুনাহ্ মার্জনা কর।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
হে ঈশ্বর আমাদের পরিত্রাতা, তোমার নামের গৌরবার্থে আমাদের সাহায্য করো, তোমার নামের গুণে আমাদের উদ্ধার করো ও আমাদের পাপ ক্ষমা করো।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
হে আমাদের ত্রাণেশ্বর, তোমার নামের গৌরবার্থে আমাদের সাহায্য কর, তোমার নামের অনুরোধে আমাদিগকে উদ্ধার কর, আমাদের সকল পাপ মার্জ্জনা কর।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
হে আমাদের ত্রাণেশ্বর, তোমার নামের গৌরবার্থে আমাদের সাহায্য কর, তোমার নামের অনুরোধে আমাদিগকে উদ্ধার কর, আমাদের সকল পাপ মার্জনা কর।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
হে আমাদের উদ্ধারকর্তা ঈশ্বর, তোমার গৌরবের জন্য তুমি আমাদের সাহায্য কর; তোমার সুনাম রক্ষার জন্য আমাদের উদ্ধার কর আর আমাদের পাপ ক্ষমা কর।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
হে আমাদের উদ্ধারকর্তা আল্লাহ্, তোমার গৌরবের জন্য তুমি আমাদের সাহায্য কর; তোমার সুনাম রক্ষার জন্য আমাদের উদ্ধার কর আর আমাদের গুনাহ্ মাফ কর।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
হে আমাদের পরিত্রাতা ঈশ্বর, তোমার নামের মহিমার জন্য সহায়তা কর আমাদের। তোমার নামের গুণে আমাদের উদ্ধার কর, মার্জনা কর আমাদের যত অপরাধ।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
হে আমাদের পরিত্রাতা ঈশ্বর, আমাদের সাহায্য করুন! সাহায্য করুন! পরিত্রাণ করুন! তা আপনার নামের মহিমা এনে দেবে| আপনার নামের ধার্ম্মিকতার জন্য আমাদের পাপ মুছে দিন|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
ঈশ্বর আমাদের পরিত্রান, আমাদের সাহায্য কর, তোমার নামের মহিমার জন্য আমাদেরকে উদ্ধার কর, তোমার নামের জন্য আমাদের সব পাপ ক্ষমা কর।