Psalms 8:2 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
তুমি শিশু ও দুগ্ধপোষ্যদের মুখ থেকে শক্তির ভিত্তিমূল স্থাপন করেছ, তোমার বৈরিদের হেতুই করেছ, যেন দুশমন ও বিপক্ষকে ক্ষান্ত কর।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
তোমার শত্রু ও বিপক্ষদের স্তব্ধ করার উদ্দেশ্যে, তুমি ছেলেমেয়েদের ও শিশুদের মাধ্যমে, তোমার শত্রুদের বিরুদ্ধে দুর্গ স্থাপন করেছ।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
তুমি শিশু ও দুগ্ধপোষ্যদের মুখ হইতে শক্তির ভিত্তিমূল স্থাপন করিয়াছ, তোমার বৈরিগণহেতুই করিয়াছ, যেন শত্রু ও বিপক্ষকে ক্ষান্ত কর।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
তুমি শিশু ও দুগ্ধপোষ্যদের মুখ হইতে শক্তির ভিত্তিমূল স্থাপন করিয়াছ, তোমার বৈরিগণ হেতুই করিয়াছ, যেন শত্রু ও বিপক্ষকে ক্ষান্ত কর।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
ছোট ছেলেমেয়ে ও শিশুদের কথাকে তুমি শক্তির দুর্গ করেছ; তোমার শত্রুদের কথা ভেবেই তুমি তা করেছ, যাতে তোমার শত্রু ও প্রতিশোধ গ্রহণকারীদের তুমি থামিয়ে দিতে পার।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
ছোট ছেলেমেয়ে ও শিশুদের কথাকে তুমি শক্তির কেল্লা করেছ; তোমার শত্রুদের কথা ভেবেই তুমি তা করেছ, যাতে তোমার শত্রু ও প্রতিশোধ গ্রহণকারীদের তুমি থামিয়ে দিতে পার।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
বিদ্বেষীদের স্তব্ধ করার জন্য শত্রুদের নির্বাক করার জন্য, তুমি বালক ও দুগ্ধপোষ্য শিশুদের মুখ তোমার প্রশংসায় করেছ মুখর।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
শিশু ও দুগ্ধপোষ্যদের মুখ থেকে আপনার প্রশংসা গীত বেরিয়ে আসে| আপনার শত্রুদের নীরব করে দেওয়ার জন্য আপনি ওদের মুখে এইসব শক্তিশালী গান দিয়েছেন|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
তুমি শিশু ও নাবালকদের মুখ থেকে প্রশংসা সৃষ্টি করেছ কারণ তোমার বিরোধীদের জন্যই তা করেছ,