Psalms 8:3 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
আমি তোমার অঙ্গুলি-নির্মিত আসমানগুলো, তোমার স্থাপিত চন্দ্র ও তারা নিরীক্ষণ করি,
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
যখন আমি তোমার আকাশমণ্ডল পর্যবেক্ষণ করি, তোমার হাতের কাজ, চাঁদ ও তারার দিকে দেখি যা তুমি নিজস্ব স্থানে রেখেছ,
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
আমি তোমার অঙ্গুলি-নির্ম্মিত আকাশমণ্ডল, তোমার স্থাপিত চন্দ্র ও তারকামালা নিরীক্ষণ করি,
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
আমি তোমার অঙ্গুলি-নির্মিত আকাশ-মণ্ডল, তোমার স্থাপিত চন্দ্র ও তারকামালা নিরীক্ষণ করি,
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
আমি যখন তোমার হাতে গড়া আকাশের দিকে তাকাই আর সেখানে তোমার স্থাপিত চাঁদ আর তারাগুলো দেখি,
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
আমি যখন তোমার হাতে গড়া আসমানের দিকে তাকাই আর সেখানে তোমার স্থাপিত চাঁদ আর তারাগুলো দেখি,
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
আমি যখন তোমারই হাতে গড়া আকাশের দিকে চাই, দেখি, চন্দ্র ও তারকাখচিত সেই আকাশের অসীম বিস্তার!
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
আপনি নিজের হাত দিয়ে যে স্বর্গ সৃষ্টি করেছেন তার দিকে চেয়ে দেখি| আপনার সৃষ্টি করা চাঁদ এবং তারা দেখি এবং আমি বিস্মিত হই|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
যখন আমি তোমার স্বর্গের দিকে তাকালাম যা তোমার আঙ্গুল তৈরী করেছে, চাঁদ এবং তারাদের তুমি স্থাপন করেছ,