Psalms 8:5 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
তুমি আল্লাহ্র চেয়ে তাদের অল্পই ন্যূন করেছ, গৌরব ও মহিমার মুকুটে বিভূষিত করেছ।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
তুমি তাদের স্বর্গদূতদের চেয়ে সামান্য ছোটো করেছ এবং তাদের গৌরব ও সম্মানের মুকুটে ভূষিত করেছ।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
তুমি ঈশ্বর অপেক্ষা তাহাকে অল্পই ন্যূন করিয়াছ, গৌরব ও প্রতাপের মুকুটে বিভূষিত করিয়াছ।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
তুমি ঈশ্বর অপেক্ষা তাহাকে অল্পই ন্যূন করিয়াছ, গৌরব ও প্রতাপের মুকুটে বিভূষিত করিয়াছ।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
তুমি মানুষকে স্বর্গদূতের চেয়ে সামান্য নীচু করেছ; রাজমুকুট হিসাবে তুমি তাকে দান করেছ গৌরব ও সম্মান।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
তুমি মানুষকে ফেরেশতার চেয়ে সামান্য নীচু করেছ; রাজতাজ হিসাবে তুমি তাকে দান করেছ গৌরব ও সম্মান।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
তবু তাকেই করেছ তুমি মর্যাদায় সামান্যই ছোট তোমার চেয়ে, করেছ ভূষিত তাকে গৌরব ও মহিমায়।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
কিন্তু মানুষ আপনার কাছে গুরুত্বপূর্ণ! আপনি মানুষকে প্রায় দেবতার মত করেই বানিয়েছেন| এবং গৌরব ও সম্মান দিয়ে আপনি মানুষকে মহিমান্বিত করেছেন|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
যদিও তুমি তাদেরকে স্বর্গীয়দের তুলনায় কিছুটা নিম্নতর করে বানিয়েছ এবং তুমি তাদেরকে গৌরব ও সম্মানের সঙ্গে সম্মানিত করেছ,