Psalms 80:1 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
প্রধান বাদ্যকরের জন্য। স্বর, শোশন্নীম্ এদূৎ। আসফের কাওয়ালী। হে ইসরাইলের পালক, কান দাও, ইউসুফকে ভেড়ার পালের মত চালাও যে তুমি, কারুবীদ্বয়ে আসীন যে তুমি, তুমি দেদীপ্যমান হও।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
হে ইস্রায়েলের মেষপালক, আমাদের কথায় কর্ণপাত করো, তুমি মেষপালের মতো যোষেফকে পরিচালনা করেছ। তুমি করূবের মাঝে সিংহাসনে অধিষ্ঠিত, দীপ্ত হও
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
হে ইস্রায়েলের পালক, কর্ণপাত কর, যোষেফকে মেষপালবৎ চালাও যে তুমি, করূবদ্বয়ে আসীন যে তুমি, তুমি দেদীপ্যমান হও।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
হে ইস্রায়েলের পালক, কর্ণপাত কর, যোষেফকে মেষপালবৎ চালাও যে তুমি, করূবদ্বয়ে আসীন যে তুমি, তুমি দেদীপ্যমান হও।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
হে ইস্রায়েলের পালক, তুমি আমাদের কথায় কান দাও; তুমি যোষেফের বংশকে ভেড়ার পালের মত করে চালিয়ে নিচ্ছ। তুমি করূবদের উপরে আছ, তোমার আলো তুমি ছড়িয়ে দাও।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
হে ইসরাইলের পালক, তুমি আমাদের কথায় কান দাও; তুমি ইউসুফের বংশকে ভেড়ার পালের মত করে চালিয়ে নি"ছ। তুমি কারুবীদের উপরে আছ, তোমার নূর তুমি ছড়িয়ে দাও।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
হে ইসরায়েলের প্রতিপালক, মিনতি শোন, তুমিই চালনা কর যোষফকুলকে মেষপালের মত, করূববাহনে সমাসীন তুমি ভাস্বর হয়ে ওঠ।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
হে ইস্রায়েলের মেষপালক, আমার কথা শুনুন| আপনি যোষেফের লোকদের মেষের মত পরিচালিত করেছেন| করূব দূতের ওপর আপনি রাজার মত বসেন| আপনাকে আমাদের দেখতে দিন|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
হে ইস্রায়েলের পালক অবধান কর, যে তুমি যোষেফকে ভেড়ার পালের মতো চালাও, যে তুমি করূবদের উর্ধ্বে বসে আছ, আমাদের ওপরে দীপ্তিময় হও।