Psalms 80:14 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
আরজ করি, আবার ফির, হে বাহিনীগণের আল্লাহ্, বেহেশত থেকে চেয়ে দেখ, এই আঙ্গুরলতার তত্ত্ব কর;
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
হে বাহিনীগণের সদাপ্রভু, আমাদের কাছে ফিরে এসো! স্বর্গ থেকে চেয়ে দেখো! এই দ্রাক্ষালতার দিকে খেয়াল রাখো,
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
বিনয় করি, ফির, হে বাহিনীগণের ঈশ্বর, স্বর্গ হইতে চাহিয়া দেখ, এই দ্রাক্ষালতার তত্ত্ব কর;
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
বিনয় করি, ফির, হে বাহিনীগণের ঈশ্বর, স্বর্গ হইতে চাহিয়া দেখ, এই দ্রাক্ষালতার তত্ত্ব কর;
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
হে সর্বক্ষমতার অধিকারী ঈশ্বর, তুমি ফিরে এস; স্বর্গ থেকে তুমি চেয়ে দেখ আর এই আংগুর লতার দেখাশোনা কর,
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
হে আল্লাহ্ রাব্বুল আলামীন, তুমি ফিরে এস; বেহেশত থেকে তুমি চেয়ে দেখ আর এই আংগুর লতার দেখাশোনা কর,
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
হে সর্বাধিপতি প্রভু পরমেশ্বর, ফিরে চাও, স্বর্গ থেকে চেয়ে দেখ আমাদের প্রতি, উদ্ধার কর তোমার প্রজাদের।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
হে সর্বশক্তিমান ঈশ্বর আপনি আসুন| স্বর্গ থেকে আপনার দ্রাক্ষাক্ষেত দেখুন এবং তাকে রক্ষা করুন|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
বিনয় করি, বাহিনীগনের ঈশ্বর, স্বর্গ থেকে চেয়ে দেখ, এই আঙ্গুরলতার যত্ন কর;