Psalms 80:16 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
তা আগুনে পুড়ে গেছে, তা কেটে ফেলা হয়েছে; তোমার মুখের ভর্ৎসনায় লোক বিনষ্ট হচ্ছে।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
তোমার দ্রাক্ষালতাকে কেটে ফেলা হয়েছে, আগুনে পুড়িয়ে দেওয়া হয়েছে; তোমার তিরস্কারে তোমার লোকেরা বিনষ্ট হয়।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
ইহা অগ্নিতে দগ্ধ হইয়াছে, ইহা ছেদিত হইয়াছে; তোমার মুখের তর্জ্জনে লোক বিনষ্ট হইতেছে।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
ইহা অগ্নিতে দগ্ধ হইয়াছে, ইহা ছেদিত হইয়াছে; তোমার মুখের তর্জনে লোক বিনষ্ট হইতেছে।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
সেই গাছ আগুনে পুড়ে গেছে, তা কেটে ফেলা হয়েছে; তোমার লোকেরা তোমার বকুনি খেয়ে শেষ হয়ে যাচ্ছে।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
সেই গাছ আগুনে পুড়ে গেছে, তা কেটে ফেলা হয়েছে; তোমার বান্দারা তোমার বকুনি খেয়ে শেষ হয়ে যাচ্ছে।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
শত্রুরা আগুন লাগিয়েছে সেই দ্রাক্ষাকুঞ্জে, ধ্বংস করেছে তাকে নির্মমভাবে। তোমার রোষাগ্নি নেমে আসুক ওদের উপর ধ্বংস হয়ে যাক ওরা।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
শুকনো গোবরের মত আপনার দ্রাক্ষালতা পুড়ে গিয়েছিলো| আপনি এর প্রতি ক্রুদ্ধ হয়ে একে ধ্বংস করে দিয়েছিলেন|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
তা আগুনে দগ্ধ হয়েছে, তা কেটে ফেলা হয়েছে; তোমার মুখের তিরস্কারে লোকেরা বিনষ্ট হচ্ছে।