Psalms 80:17 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
তোমার হাতখানা তোমার ডান হাতের মানুষের উপরে, তোমার কাজের জন্য যাকে সবল করেছ, তার উপরে থাকুক।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
তোমার হাত তোমার ডানদিকের পুরুষের উপরে, মনুষ্যপুত্রের উপরে থাকুক যাকে নিজের জন্য বড়ো করেছ।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
তোমার হস্ত তোমার দক্ষিণ হস্তের মনুষ্যের উপরে, তোমার নিমিত্ত সবলীকৃত মনুষ্যপুত্রের উপরে থাকুক।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
তোমার হস্ত তোমার দক্ষিণ হস্তের মনুষ্যের উপরে, তোমার নিমিত্ত সবলীকৃত মনুষ্যপুত্রের উপরে থাকুক।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
তোমার বেছে নেওয়া লোকের উপর তুমি হাত রাখ; হাত রাখ সেই মানুষের উপর যাকে তুমি নিজের জন্য শক্তিশালী করেছ।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
তোমার বেছে নেওয়া লোকের উপর তুমি হাত রাখ; হাত রাখ সেই মানুষের উপর যাকে তুমি নিজের জন্য শক্তিশালী করেছ।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
কিন্তু তোমার মনোনীত জন যাকে তুমি আপন উদ্দেশ্য সাধনে করেছ শক্তিমান তাকে তুমি পালন কর, রক্ষা কর তাকে।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
হে ঈশ্বর, যে সন্তান আপনার ডানদিকে দাঁড়িয়ে ছিল তার দিকে হাত বাড়ান| যে সন্তানকে আপনি বড় করেছেন তার দিকে হাত বাড়ান|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
তোমার হাত তোমার ডান হাতের মানুষের উপরে থাকুক, সেই মনুষ্যপুত্রের উপরে থাকুক যাকে তুমি তোমার জন্য শক্তিশালী করেছ।