Psalms 80:18 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
তাতে আমরা তোমা থেকে ফিরে যাব না; তুমি আমাদের সঞ্জীবিত কর, আমরা তোমার নামে ডাকব।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
তখন আমরা তোমার কাছ থেকে দূরে যাব না; আমাদের সঞ্জীবিত করো, আর আমরা তোমার নামে ডাকব।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
তাহাতে আমরা তোমা হইতে ফিরিয়া যাইব না; তুমি আমাদিগকে সঞ্জীবিত কর, আমরা তোমার নামে ডাকিব।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
তাহাতে আমরা তোমা হইতে ফিরিয়া যাইব না; তুমি আমাদিগকে সঞ্জীবিত কর, আমরা তোমার নামে ডাকিব।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
তাহলে আমরা আর তোমার কাছ থেকে ফিরে যাব না; তুমি আবার আমাদের জীবিত করে তোল, আমরা তোমাকে তোমার যোগ্য সম্মান দেব।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
তাহলে আমরা আর তোমার কাছ থেকে ফিরে যাব না; তুমি আবার আমাদের জীবিত করে তোল, আমরা তোমার এবাদত করব।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
তোমায় পরিত্যাগ করে আমরা আর যাব না দূরে সরে, সঞ্জীবিত কর আমাদের নবজীবনের স্পন্দনে, আমরা গাইব তোমার বন্দনা গান।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
সে আর আপনাকে ছেড়ে যাবে না| তাকে বাঁচতে দিন, সে আপনার নামের উপাসনা করবে|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
তাতে আমরা তোমার থেকে ফিরে যাব না; তুমি আমাদেরকে সঞ্জীবিত কর, আমরা তোমার নামে ডাকি।