Psalms 80:3 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
হে আল্লাহ্‌, আমাদেরকে ফিরাও, তোমার মুখ উজ্জ্বল কর, তাতে আমরা উদ্ধার পাব।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
হে ঈশ্বর, আমাদের পুনরুদ্ধার করো; তোমার মুখ আমাদের উপর উজ্জ্বল করো, যেন আমরা রক্ষা পাই।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
হে ঈশ্বর, আমাদিগকে ফিরাও, তোমার মুখ উজ্জ্বল কর, তাহাতে আমরা পরিত্রাণ পাইব।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
হে ঈশ্বর, আমাদিগকে ফিরাও, তোমার মুখ উজ্জ্বল কর, তাহাতে আমরা পরিত্রাণ পাইব।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
হে ঈশ্বর, তুমি আগের অবস্থায় আমাদের ফিরিয়ে নিয়ে যাও; তোমার দয়া আলোর মত করে আমাদের উপর পড়ুক, আমরা তাতে উদ্ধার পাব।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
হে আল্লাহ্‌, তুমি আগের অবস্থায় আমাদের ফিরিয়ে নিয়ে যাও; তোমার রহমত আলোর মত করে আমাদের উপর পড়ুক, আমরা তাতে উদ্ধার পাব।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
হে ঈশ্বর, আমাদের পুনঃপ্রতিষ্ঠিত কর, প্রসন্ন হও আমাদের প্রতি, উদ্ধার পাব আমরা তোমার প্রসন্নতায়।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
ঈশ্বর, পুনর্বার আমাদের গ্রহণ করুন| আমাদের গ্রহণ করুন, আমাদের রক্ষা করুন!
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
ঈশ্বর আমাকে ফেরাও, তোমার মুখ উজ্জ্বল কর, তাতে আমরা পরিত্রান পাব।