Psalms 80:5 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
তুমি খাবার হিসেবে তাদেরকে চোখের পানি দিয়েছ, বহুল পরিমাণে চোখের পানি পান করিয়েছ।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
তুমি তাদের চোখের জল খেতে দিয়েছ; তুমি তাদের বাটিভর্তি চোখের জল পান করিয়েছ।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
তুমি আহারার্থে তাহাদিগকে অশ্রুভক্ষ্য দিয়াছ, বহুলপরিমাণে নেত্রজল পান করাইয়াছ।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
তুমি আহারার্থে তাহাদিগকে অশ্রু ভক্ষ্য দিয়াছ, বহুল পরিমাণে নেত্রজল পান করাইয়াছ।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
খাবার জিনিস হিসাবে তুমি চোখের জল তাদের খেতে দিয়েছ আর প্রচুর চোখের জল পান করিয়েছ।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
খাবার জিনিস হিসাবে তুমি চোখের পানি তাদের খেতে দিয়েছ আর প্রচুর চোখের পানি পান করিয়েছ।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
তুমি দুঃখকষ্টকে করেছ তাদের খাদ্যস্বরূপ, অশ্রুজল করেছ তাদের পানীয়।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
খাদ্য হিসেবে আপনার লোকদের আপনি চোখের জল দিয়েছেন| আপনার লোকদের আপনি তাদেরই চোখের জলে ভর্ত্তি গামলা দিয়েছেন| সেটাই ছিল তাদের পানীয় জল|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
তুমি খাওয়ার জন্য তাদের চোখের জল দিয়েছ, বহু পরিমাণে চোখের জল পান করিয়েছ।