Psalms 80:6 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
তুমি প্রতিবেশীদের মধ্যে আমাদেরকে বিবাদের পাত্র করছো, আমাদের দুশমনেরা একযোগে পরিহাস করে।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
তুমি আমাদের প্রতিবেশীদের কাছে আমাদের উপহাসের পাত্র করে তুলেছ, আর আমাদের শত্রুরা আমাদের বিদ্রুপ করে।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
তুমি প্রতিবাসীদের মধ্যে আমাদিগকে বিবাদের পাত্র করিতেছ, আমাদের শত্রুগণ একযোগে পরিহাস করে।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
তুমি প্রতিবাসীদের মধ্যে আমাদিগকে বিবাদের পাত্র করিতেছ, আমাদের শত্রুগণ একযোগে পরিহাস করে।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
তুমি এমন করেছ যাতে প্রতিবেশী জাতিরা আমাদের নিয়ে ঝগড়া-বিবাদ করে। আমাদের শত্রুরা আমাদের নিয়ে নিজেদের মধ্যে হাসি-তামাশা করে।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
তুমি এমন করেছ যাতে প্রতিবেশী জাতিরা আমাদের নিয়ে ঝগড়া-বিবাদ করে। আমাদের শত্রুরা আমাদের নিয়ে নিজেদের মধ্যে হাসি-তামাশার করে।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
তুমি প্রতিবেশীদের কাছে আমাদের করেছ উপহাসের পাত্র শত্রুরা আমাদের নিয়ে করে পরিহাস।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
আমাদের শত্রুদের জন্য আপনি আমাদের ঝগড়ার কারণ হবার লক্ষ্য বানিয়েছেন এবং শত্রুরা আমাদের বিদ্রূপ করে|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
তুমি প্রতিবেশীদের মধ্যে আমাদেরকে বিবাদের পাত্র করেছ, আমাদের শত্রুরা তাদের নিজেদের মধ্যে আমাদেরকে নিয়ে ঠাট্টা করে।