Psalms 80:8 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
তুমি মিসর থেকে একটি আঙ্গুরলতা এনেছিলে, জাতিদের দূর করে তা রোপণ করেছিলে।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
তুমি মিশর দেশ থেকে এক দ্রাক্ষালতা নিয়ে এসেছ; অইহুদিদের দূর করে তুমি তা পুঁতেছো।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
তুমি মিসর হইতে একটী দ্রাক্ষালতা আনিয়াছিলে, জাতিদিগকে দূর করিয়া তাহা রোপন করিয়াছিলে।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
তুমি মিসর হইতে একটি দ্রাক্ষালতা আনিয়াছিলে, জাতিদিগকে দূর করিয়া তাহা রোপণ করিয়াছিলে।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
তুমি একটা আংগুর লতার মত মিসর দেশ থেকে আমাদের আনলে; অন্যান্য জাতিদের তাড়িয়ে দিয়ে তুমি সেটা লাগালে।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
তুমি একটা আংগুর লতার মত মিসর দেশ থেকে আমাদের আনলে; অন্যান্য জাতিদের তাড়িয়ে দিয়ে তুমি সেটা লাগালে।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
মিশর দেশ থেকে তুমি এনেছিলে একটি দ্রাক্ষালতা, রোপন করেছিলে তাকে অতি সযত্নে, অন্যান্য বৃক্ষলতা নির্মূল করে।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
অতীতে আপনি আমাদের প্রতি গুরুত্বপূর্ণ চারা গাছের মতই যত্ন নিয়েছিলেন| মিশর থেকে আপনি আপনার দ্রাক্ষালতা এনেছিলেন| অন্যান্য লোকদের আপনি এদেশ থেকে তাড়িয়ে দিয়েছিলেন এবং আপনার দ্রাক্ষালতা আপনি এখানে রোপণ করেছিলেন|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
তুমি মিশর থেকে একটি আঙ্গুর গাছ এনেছ, জাতিদেরকে দূর করে তা রোপণ করেছ।