Psalms 80:9 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
তুমি তার জন্য ভূমি পরিষ্কার করেছিলে, তা বদ্ধমূল হয়ে দেশময় ব্যাপ্ত হল।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
তুমি তার জন্য জমি পরিষ্কার করেছ, আর তার শিকড় বেরিয়ে দেশ ছেয়ে গেল।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
তুমি তাহার জন্য ভূমি পরিষ্কার করিয়াছিলে, তাহা বদ্ধমূল হইয়া দেশময় ব্যাপ্ত হইল।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
তুমি তাহার জন্য ভূমি পরিষ্কার করিয়াছিলে, তাহা বদ্ধমূল হইয়া দেশময় ব্যাপ্ত হইল।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
তুমি তার জন্য জমি পরিষ্কার করলে; তার শিকড় মাটিতে বসে সারা দেশ ছেয়ে গেল।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
তুমি তার জন্য জমি পরিষ্কার করলে; তার শিকড় মাটিতে বসে সারা দেশ ছেয়ে গেল।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
তার জন্য তুমি ক্ষেত্র প্রস্তুত করলে, তার মূল প্রবেশ করল গভীরে, ছড়িয়ে পড়ল সারা দেশে।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
সেই দ্রাক্ষালতার জন্য আপনি জমি তৈরী করেছিলেন| এর শিকড়গুলোকে আপনি জমির গভীরে বাড়তে সাহায্য করেছিলেন, খুব তাড়াতাড়ি এই দ্রাক্ষালতা সারা দেশ ছেয়ে ফেলেছে|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
তুমি তার জন্য জমি পরিষ্কার করেছ, তার মূল গভীরে গিয়ে দেশের মধ্যে ছড়িয়ে পড়ল।