Psalms 81:1 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
প্রধান বাদ্যকরের জন্য। স্বর, গিত্তীৎ। আসফের। তোমরা আমাদের বলস্বরূপ আল্লাহ্র উদ্দেশে আনন্দধ্বনি কর, ইয়াকুবের আল্লাহ্র উদ্দেশে জয়ধ্বনি কর।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
ঈশ্বর, যিনি আমাদের বল, তাঁর উদ্দেশে আনন্দগান করো; যাকোবের ঈশ্বরের উদ্দেশে জয়ধ্বনি করো!
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
তোমরা আমাদের বলস্বরূপ ঈশ্বরের উদ্দেশে আনন্দধ্বনি কর, যাকোবের ঈশ্বরের উদ্দেশে জয়ধ্বনি কর।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
তোমরা আমাদের বলস্বরূপ ঈশ্বরের উদ্দেশে আনন্দধ্বনি কর, যাকোবের ঈশ্বরের উদ্দেশে জয়ধ্বনি কর।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
ঈশ্বর, যিনি আমাদের শক্তি, তোমরা তাঁর উদ্দেশে আনন্দের ধ্বনি কর; যাকোবের ঈশ্বরের উদ্দেশে জয়ের ধ্বনি কর।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
আল্লাহ্, যিনি আমাদের শক্তি, তোমরা তাঁর উদ্দেশে আনন্দের ধ্বনি কর; ইয়াকুবের আল্লাহ্র উদ্দেশে জয়ের ধ্বনি কর।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
আমাদের পরম আশ্রয় ঈশ্বরের উদ্দেশে জয়ধ্বনি কর, যাকোবের ঈশ্বরের উদ্দেশে কর আনন্দগান।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
সুখী হও এবং আমাদের শক্তিদাতা ঈশ্বরের কাছে গান গাও| ইস্রায়েলের ঈশ্বরের কাছে আনন্দ ধ্বনি দাও|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
ঈশ্বর আমাদের শক্তি তাঁর উদ্দেশ্যে আনন্দ ধ্বনি কর, যাকোবের ঈশ্বরের উদ্দেশ্যে জয়ধ্বনি কর।