Psalms 81:10 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
আমিই মাবুদ তোমার আল্লাহ্‌, আমি তোমাকে মিসর দেশ থেকে উঠিয়ে এনেছি, তোমার মুখ খুলে হ্যাঁ কর, আমি তা পূর্ণ করবো।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
আমি সদাপ্রভু, তোমার ঈশ্বর, যে তোমাদের মিশর দেশ থেকে বের করে এনেছে। তোমার মুখ বড়ো করে খোলো আর আমি তা পূর্ণ করব।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
আমিই সদাপ্রভু তোমার ঈশ্বর, আমি তোমাকে মিসর দেশ হইতে উঠাইয়া আনিয়াছি, তোমার মুখ খুলিয়া বিস্তার কর, আমি তাহা পূর্ণ করিব।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
আমিই সদাপ্রভু তোমার ঈশ্বর, আমি তোমাকে মিসর দেশ হইতে উঠাইয়া আনিয়াছি, তোমার মুখ খুলিয়া বিস্তার কর, আমি তাহা পূর্ণ করিব।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
আমিই সদাপ্রভু, তোমাদের ঈশ্বর; আমিই মিসর দেশ থেকে তোমাদের বের করে এনেছি। তোমরা বড় করে মুখ খোল, আমি তা ভরে দেব।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
আমিই আল্লাহ্‌, তোমাদের মাবুদ; আমিই মিসর দেশ থেকে তোমাদের বের করে এনেছি। তোমরা বড় করে মুখ খোল, আমি তা ভরে দেব।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
আমিই প্রভু পরমেশ্বর, তোমাদের আরাধ্য ঈশ্বর, আমিই তোমাদের মিশর থেকে এনেছি উদ্ধার করে। পক্ষীশাবকের মত বিস্তার কর তোমাদের মুখ আমি পূর্ণ করে দেব পক্ষীমাতার মত।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
আমিই প্রভু, তোমাদের ঈশ্বর, যে তোমাদের মিশর থেকে বের করে এনেছিলাম| হে ইস্রায়েল, তোমার মুখ খোল, আমি তোমাকে আহার দেবো|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
আমি সদাপ্রভুু, তোমার ঈশ্বর, আমি তোমাকে মিশর দেশ থেকে উঠিয়ে এনেছি, তোমরা মুখ বড় করে খোল, আমি তা পূর্ণ করব।