Psalms 81:5 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
তিনি ইউসুফের মধ্যে এই সাক্ষ্য স্থাপন করলেন, যখন তিনি মিসর দেশের বিরুদ্ধে বের হন; আমি একটি বাণী শুনলাম, যা জানতাম না।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
যখন ঈশ্বর মিশরের বিরুদ্ধে অগ্রসর হলেন, তিনি যোষেফের মধ্যে এসব বিধিবিধানরূপে সাক্ষ্য স্থাপন করলেন। আমি এক অচেনা কণ্ঠস্বর শুনতে পেলাম:
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
তিনি যোষেফের মধ্যে এই সাক্ষ্য স্থাপন করিলেন, যখন তিনি মিসর দেশের বিরুদ্ধে বাহির হন; আমি এক বাণী শুনিলাম, যাহা জানিতাম না।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
তিনি যোষেফের মধ্যে এই সাক্ষ্য স্থাপন করিলেন, যখন তিনি মিসর দেশের বিরুদ্ধে বাহির হন; আমি এক বাণী শুনিলাম, যাহা জানিতাম না।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
যখন তিনি শাস্তি দেবার জন্য মিসর দেশের বিরুদ্ধে বের হলেন তখন যোষেফ-বংশের জন্য তিনি এই পর্ব সাক্ষ্য হিসাবে স্থাপন করলেন। আমি এমন একটা বাণী শুনলাম যা আগে বুঝি নি।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
যখন তিনি শাস্তি দেবার জন্য মিসর দেশের বিরুদ্ধে বের হলেন তখন ইউসুফ-বংশের জন্য তিনি এই ঈদ সাক্ষ্য হিসাবে স্থাপন করলেন। আমি এমন একটা বাণী শুনলাম যা আগে বুঝি নি।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
মিশর ছেড়ে চলে আসার সময় তিনি যোষেফকুলে প্রবর্তন করেছিলেন এই বিধি। অজানা এক কণ্ঠস্বর শুনেছি আমি:
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
ঈশ্বর যখন যোষেফকে মিশর থেকে সরিয়ে নিয়ে গিয়েছিলেন, সেই সময় তিনি তাঁর সঙ্গে এই চুক্তি করেছিলেন| মিশরে আমরা একটা ভাষা শুনেছিলাম, যেটা আমরা বুঝতে পারি নি|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
তিনি যাকোবের মধ্যে এই সাক্ষ্য স্থাপন করলেন, যখন তিনি মিশর দেশের বিরুদ্ধে বার হন; আমি এক বাণী শুনলাম, যা জানতাম না।