Psalms 81:7 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
তুমি সঙ্কটে ডাকলে আমি তোমাকে উদ্ধার করলাম; আমি বজ্রের অন্তরালে তোমাকে উত্তর দিলাম, মরীবার পানির কাছে তোমার পরীক্ষা করলাম। [সেলা।]
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
তোমার সংকটে তুমি প্রার্থনা করলে আর আমি তোমাকে উদ্ধার করলাম, বজ্রবিদ্যুৎসহ মেঘের অন্তরাল থেকে আমি তোমাকে উত্তর দিলাম; মরীবার জলের ধারে আমি তোমাকে পরীক্ষা করলাম।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
তুমি সঙ্কটে ডাকিলে আমি তোমাকে উদ্ধার করিলাম; আমি মেঘনাদের অন্তরালে তোমাকে উত্তর দিলাম, মরীবার জলসমীপে তোমার পরীক্ষা করিলাম। সেলা।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
তুমি সঙ্কটে ডাকিলে আমি তোমাকে উদ্ধার করিলাম; আমি মেঘনাদের অন্তরালে তোমাকে উত্তর দিলাম, মরীবার জলসমীপে তোমার পরীক্ষা করিলাম। [সেলা]
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
বিপদে পড়ে তুমি আমাকে ডাকলে আর আমি তোমাকে উদ্ধার করলাম; বাজ পড়ার শব্দের আড়াল থেকে আমি তোমাকে উত্তর দিলাম; মরীবার জলের কাছে আমি তোমাকে পরীক্ষায় ফেললাম। [সেলা]
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
বিপদে পড়ে তুমি আমাকে ডাকলে আর আমি তোমাকে উদ্ধার করলাম; বাজ পড়ার শব্দের আড়াল থেকে আমি তোমাকে জবাব দিলাম; মরীবার পানির কাছে আমি তোমাকে পরীক্ষায় ফেললাম। [সেলা]
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
সঙ্কটের মাঝে তুমি আমায় ডাকলে, আর আমি তোমায় করলাম উদ্ধার, অন্তরাল থেকে সাড়া দিলাম তোমায় বজ্রের ধ্বনিতে, তোমায় পরীক্ষা করলাম আমি, মরিবার জলকুণ্ডের ধারে।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
তোমরা সমস্যার মধ্যে ছিলে| তোমরা সাহায্য চেয়েছিলে| আমি তোমাদের মুক্ত করে দিলাম| ঝড়ের মেঘের মধ্যে আমি লুকিয়েছিলাম এবং আমি তোমাদের উত্তর দিয়েছিলাম| মরীবার জলের ধারে আমি তোমাদের পরীক্ষা করেছিলাম|”
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
তুমি বিপদে ডাকলে আমি তোমাকে উদ্ধার করলাম; আমি মেঘ-গর্জনের আড়ালে তোমাকে উত্তর দিলাম, মরীবার জলের কাছে তোমার পরীক্ষা করলাম।