Psalms 82:5 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
ওরা জানে না, বোঝে না, ওরা অন্ধকারে বিচরণ করে; দুনিয়ার সমস্ত ভিত্তিমূল টলটলায়মান হচ্ছে।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
“সেই ‘দেবতারা’ কিছুই জানে না, তারা কিছুই বোঝে না তারা অন্ধকারে হেঁটে বেড়ায়; আর জগতের ভিত্তি কেঁপে ওঠে।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
উহারা জানে না, বুঝে না, উহারা অন্ধকারে যাতায়াত করে; পৃথিবীর সমস্ত ভিত্তিমূল টলটলায়মান হইতেছে।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
উহারা জানে না, বুঝে না, উহারা অন্ধকারে যাতায়াত করে; পৃথিবীর সমস্ত ভিত্তিমূল টলটলায়মান হইতেছে।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
শাসনকর্তাদের জ্ঞান ও বিচারবুদ্ধি বলে কিছু নেই, তারা অন্ধকারে ঘুরে বেড়াচ্ছে; জগৎ-সংসারের সব ভিত্তি টলমল করছে।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
শাসনকর্তাদের জ্ঞান ও বিচারবুদ্ধি বলে কিছু নেই, তারা অন্ধকারে ঘুরে বেড়াচ্ছে; দুনিয়া-সংসারের সব ভিত্তি টলমল করছে।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
ওরা কিছু জানে না, বোঝে না, অন্ধকারেই ওরা ঘুরে বেড়ায়, জগত সংসারের ভিত্তি উঠেছে কেঁপে।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
“কে ঘটে চলেছে তা ওরা জানে না| ওরা বোঝে না! ওরা যে কি করছে তা ওরা জানে না, ওদের চারপাশে ওদের পৃথিবী ভেঙে পড়েছে!”
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
ওরা জানে না, বোঝে না ওরা অন্ধকারে যাতায়াত করে; পৃথিবীর সমস্ত ভিত্তিমূল কম্পিত হচ্ছে;