Psalms 82:8 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
হে আল্লাহ্‌, উঠ, দুনিয়ার বিচার কর; কারণ তুমিই সব জাতিকে অধিকার করবে।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
ওঠো, হে ঈশ্বর, এই জগতের বিচার করো, কারণ সমস্ত জাতি তোমার উত্তরাধিকার।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
হে ঈশ্বর, উঠ, পৃথিবীর বিচার কর; কারণ তুমিই সমস্ত জাতিকে অধিকার করিবে।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
হে ঈশ্বর, উঠ, পৃথিবীর বিচার কর; কারণ তুমিই সমস্ত জাতিকে অধিকার করিবে।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
হে ঈশ্বর, তুমি ওঠো, পৃথিবীর বিচার কর, কারণ সমস্ত জাতিই তোমার অধিকারে আছে।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
হে আল্লাহ্‌, তুমি ওঠো, দুনিয়ার বিচার কর, কারণ সমস্ত জাতিই তোমার অধিকারে আছে।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
হে ঈশ্বর, সমুত্থিত হও, বিচার কর পৃথিবীর, কারণ সকল জাতিই তোমার অধীন।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
ঈশ্বর, আপনি উঠুন! আপনিই বিচারক হন! ঈশ্বর, সব জাতির ওপরে আপনিই নেতা হন!
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
হে ঈশ্বর, ওঠ, পৃথিবীর বিচার কর; কারণ তুমিই সমস্ত জাতিকে অধিকার করবে।