Psalms 83:17 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
এরা চিরতরে লজ্জিত হোক ও ভীষণ ভয় পাক, এরা হতাশ ও বিনষ্ট হোক;
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
তারা চিরকাল যেন লজ্জিত আর আতঙ্কিত হয়; তারা যেন অপমানে বিনষ্ট হয়।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
ইহারা চিরতরে লজ্জিত ও বিহ্বল হউক, ইহারা হতাশ ও বিনষ্ট হউক;
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
ইহারা চিরতরে লজ্জিত ও বিহ্বল হউক, ইহারা হতাশ ও বিনষ্ট হউক;
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
তারা চিরকালের জন্য লজ্জিত হোক ও ভীষণ ভয় পাক; তারা অসম্মানের সংগে ধ্বংস হয়ে যাক।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
তারা চিরকালের জন্য লজ্জিত হোক ও ভীষণ ভয় পাক; তারা অসম্মানের সংগে ধ্বংস হয়ে যাক।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
লজ্জা ও আতঙ্কে ওরা হোক বিহ্বল, হোক বিধ্বস্ত চরম অপমানে।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
ঈশ্বর, চিরদিনের মত ওদের ভীত ও লজ্জিত করে দিন| ওদের অপমানিত ও বিনষ্ট করুন|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
এরা চিরতরে লজ্জিত ও ভীত হোক; এরা হতাশ ও বিনষ্ট হোক;