Psalms 83:18 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
আর জানুক যে তুমি, যাঁর নাম মাবুদ, একা তুমি সমস্ত দুনিয়ার উপরে সর্বশক্তিমান।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
তারা জানুক যে একমাত্র তোমারই নাম সদাপ্রভু, আর একমাত্র তুমিই সমগ্র জগতের উপর পরাৎপর।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
আর জানুক যে তুমি, যাঁহার নাম সদাপ্রভু, একা তুমিই সমস্ত পৃথিবীর উপরে পরাৎপর।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
আর জানুক যে তুমি, যাঁহার নাম সদাপ্রভু, একা তুমিই সমস্ত পৃথিবীর উপরে পরাৎপর।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
তারা যেন জানতে পারে যে, তোমার নাম সদাপ্রভু, হ্যাঁ, কেবল তুমিই সারা পৃথিবীর মহান ঈশ্বর।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
তারা যেন জানতে পারে যে, তোমার নাম মাবুদ, হ্যাঁ, কেবল তুমিই সারা দুনিয়ার আল্লাহ্তা’লা।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
জানুক বিশ্বচরাচর, তুমিই সেই প্রভু পরমেশ্বর, একমাত্র তুমিই পরাৎপর এ বিশ্বসংসারে।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
তখন ওরা বুঝতে পারবে যে, আপনিই ঈশ্বর| ওরা জানতে পারবে যে, আপনিই একমাত্র পরাৎপর, সারা পৃথিবীর ঈশ্বর!
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
আর জানুক যে তুমিই, যার নাম সদাপ্রভুু, একা তুমিই সমস্ত পৃথিবীর উপরে সর্বশক্তিমান মহান ঈশ্বর।