Psalms 83:3 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
তারা তোমার লোকদের বিরুদ্ধে চক্রান্ত করছে, তোমার সুরক্ষিতদের বিরুদ্ধে পরসপর মন্ত্রণা করছে।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
তারা ধূর্ততায় তোমার প্রজাদের বিরুদ্ধে ষড়যন্ত্র করে; তারা তোমার প্রিয়জনদের বিরুদ্ধে চক্রান্ত করে।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
তাহারা তোমার প্রজাদের বিরুদ্ধে চক্রান্ত করিতেছে, তোমার লুক্কায়িতগণের বিরুদ্ধে পরস্পর পরামর্শ আঁটিতেছে।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
তাহারা তোমার প্রজাদের বিরুদ্ধে চক্রান্ত করিতেছে, তোমার লুক্কায়িতগণের বিরুদ্ধে পরস্পর পরামর্শ আঁটিতেছে।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
তোমার লোকদের বিরুদ্ধে তারা পরামর্শ করছে, তুমি যাদের রক্ষা করছ তাদের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
তোমার বান্দাদের বিরুদ্ধে তারা পরামর্শ করছে, তুমি যাদের রক্ষা করছ তাদের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
চক্রান্ত করছে তারা তোমার প্রজাদের বিরুদ্ধে, তোমার রক্ষণাধীন লোকদের বিরুদ্ধে মিলিত হয়ে করছে গোপন ষড়যন্ত্র।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
আপনার লোকদের বিরুদ্ধে ওরা ফন্দি আঁটছে| যে লোকদের আপনি ভালোবাসেন, আপনার শত্রুরা তাদের বিরুদ্ধে শলাপরামর্শ করছে|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
তারা তোমার প্রজাদের বিরুদ্ধে চক্রান্ত করছে, তোমার সুরক্ষিত লোকদের বিরুদ্ধে একসঙ্গে পরামর্শ করছে।