Psalms 84:10 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
কেননা তোমার প্রাঙ্গণে একদিনও হাজার দিনের চেয়ে উত্তম; বরং আমার আল্লাহ্র গৃহের গোবরাটে দাঁড়িয়ে থাকা আমার বাঞ্ছনীয়, তবু নাফরমানীর তাঁবুতে বাস করা বাঞ্ছনীয় নয়।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
তোমার প্রাঙ্গণে একদিন অন্যত্র হাজার দিনের চেয়েও শ্রেয়; দুষ্টদের তাঁবুতে বাস করার থেকে আমি আমার ঈশ্বরের গৃহের দ্বাররক্ষী হয়ে থাকতে চাই।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
কেননা তোমার প্রাঙ্গণে এক দিনও সহস্র দিন অপেক্ষা উত্তম; বরং আমার ঈশ্বরের গৃহের গোবরাটে দাঁড়াইয়া থাকা আমার বাঞ্ছনীয়, তবু দুষ্টতার তাম্বুতে বাস করা বাঞ্ছনীয় নয়।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
কেননা তোমার প্রাঙ্গণে এক দিনও সহস্র দিন অপেক্ষা উত্তম; বরং আমার ঈশ্বরের গৃহের গোবরাটে দাঁড়াইয়া থাকা আমার বাঞ্ছনীয়, তবু দুষ্টতার তাম্বুতে বাস করা বাঞ্ছনীয় নয়।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
অন্য জায়গায় হাজার দিন কাটানোর চেয়ে তোমার ঘরের উঠানগুলোতে একটা দিন কাটানো অনেক ভাল; দুষ্ট লোকদের তাম্বুর মধ্যে বাস করার চেয়ে বরং আমার ঈশ্বরের ঘরের দরজার চৌকাঠের কাছে দাঁড়িয়ে থাকা অনেক ভাল।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
অন্য জায়গায় হাজার দিন কাটানোর চেয়ে তোমার ঘরের উঠানগুলোতে একটা দিন কাটানো অনেক ভাল; দুষ্ট লোকদের তাম্বুর মধ্যে বাস করার চেয়ে বরং আমার আল্লাহ্র ঘরের দরজার চৌকাঠের কাছে দাঁড়িয়ে থাকা অনেক ভাল।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
অন্যত্র সহস্রদিন বাস করার চেয়ে তোমার প্রাঙ্গণে একদিন বসতি করা শ্রেয়। আমি বরং আমার আরাধ্য ঈশ্বরের গৃহদ্বারে প্রতীক্ষায় বসে থাকব, তবু করব না বাস দুর্জনের আবাসে।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
অন্য জায়গায় এক হাজার দিন কাটানোর চেয়ে আপনার মন্দিরে একদিন কাটানো অনেক ভালো| একজন দুষ্ট লোকের ঘরে বাস করার চেয়ে আমার ঈশ্বরের গৃহের দ্বারে দাঁড়িয়ে থাকা অনেক ভালো|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
কারণ তোমার প্রাঙ্গণে একদিন ও হাজার দিনের র চেয়ে উত্তম; বরং আমি ঈশ্বরের ঘরের দরজায় দরোয়ান হয়ে দাঁড়িয়ে থাকব, তবু দুষ্টতার তাঁবুতে বাস করা ভালো নয়।