Psalms 84:11 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
কারণ মাবুদ আল্লাহ্ সূর্য ও ঢাল; মাবুদ রহমত ও মহিমা প্রদান করেন; যারা সৎ পথে চলে, তিনি তাদের মঙ্গল করতে অস্বীকার করবেন না।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
কারণ সদাপ্রভু ঈশ্বর ঢাল ও সূর্যের মতো; তিনি দয়া ও সম্মান দান করেন; যাদের চলার পথ সিদ্ধ তাদের তিনি কোনো প্রকার মঙ্গল থেকে বঞ্চিত করেন না।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
কারণ সদাপ্রভু ঈশ্বর সূর্য্য ও ঢাল; সদাপ্রভু অনুগ্রহ ও প্রতাপ প্রদান করেন; যাহারা সিদ্ধতায় চলে, তিনি তাহাদের মঙ্গল করিতে অস্বীকার করিবেন না।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
কারণ সদাপ্রভু ঈশ্বর সূর্য ও ঢাল; সদাপ্রভু অনুগ্রহ ও প্রতাপ প্রদান করেন; যাহারা সিদ্ধতায় চলে, তিনি তাহাদের মঙ্গল করিতে অস্বীকার করিবেন না।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
সত্যি ঈশ্বর সদাপ্রভুই সূর্য ও ঢালের মত; তিনি দয়া ও গৌরব দান করেন। যারা সৎ ভাবে চলে তাদের কোন ভাল জিনিস দিতে তিনি অস্বীকার করেন না।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
সত্যি মাবুদ আল্লাহ্ই সূর্য ও ঢালের মত; তিনি রহমত ও গৌরব দান করেন। যারা সৎ ভাবে চলে তাদের কোন ভাল জিনিস দিতে তিনি অস্বীকার করেন না।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
প্রভু পরমেশ্বরই আমাদের রক্ষক ও সহায়, আমাদের মহান রাজা, তিনি আমাদের উপর বর্ষণ করেন করুণা, ভূষিত করেন সম্মানে। যারা ন্যায়ের পথে চলে, তারা কখনও হয় না বঞ্চিত তাঁর কল্যাণ ও আশিস লাভে।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
প্রভুই আমাদের রক্ষাকারী ও মহিমময় রাজা| ঈশ্বর দয়া ও মহিমার সঙ্গে আমাদের আশীর্বাদ করেন| যে সব লোক তাঁকে অনুসরণ করে ও মান্য করে ঈশ্বর তাদের ভালো জিনিসগুলি দেন|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
কারণ সদাপ্রভুু ঈশ্বর আমাদের সূর্য্য ও ঢাল; সদাপ্রভুু অনুগ্রহ ও প্রতাপ দেন; যারা সিদ্ধতায় চলে, তাদের মঙ্গল করতে অস্বীকার করবেন না।