Psalms 84:2 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
আমার প্রাণ মাবুদের প্রাঙ্গণের জন্য আকাঙ্খা করে, এমন কি, মূর্চ্ছিত হয়, আমার হৃদয় ও আমার মাংস জীবন্ত আল্লাহ্র উদ্দেশে উচ্চধ্বনি করে।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
আমার প্রাণ সদাপ্রভুর প্রাঙ্গণের জন্য আকুল হয়, এমনকি মূর্চ্ছিতপ্রায় হয়; জীবন্ত ঈশ্বরের জন্য আমার হৃদয় আর আমার দেহ কেঁদে ওঠে।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
আমার প্রাণ সদাপ্রভুর প্রাঙ্গণের জন্য আকাঙ্ক্ষা করে, এমন কি, মূর্চ্ছিত হয়, আমার হৃদয় ও আমার মাংস জীবন্ত ঈশ্বরের উদ্দেশে উচ্চধ্বনি করে।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
আমার প্রাণ সদাপ্রভুর প্রাঙ্গণের জন্য আকাঙ্ক্ষা করে, এমন কি, মূর্চ্ছিত হয়, আমার হৃদয় ও আমার মাংস জীবন্ত ঈশ্বরের উদ্দেশে উচ্চধ্বনি করে।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
আমার প্রাণ সদাপ্রভুর ঘরের উঠানগুলো দেখবার জন্য আকুল হয়ে উঠেছে, আর সেজন্য আমার প্রাণ যেন বেরিয়ে যাচ্ছে; জীবন্ত ঈশ্বরের জন্য আমার দেহ ও মন আনন্দে চিৎকার করছে।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
আমার প্রাণ মাবুদের ঘরের উঠানগুলো দেখবার জন্য আকুল হয়ে উঠেছে, আর সেজন্য আমার প্রাণ যেন বেরিয়ে যাচ্ছে; জীবন্ত আল্লাহ্র জন্য আমার দেহ ও মন আনন্দে চিৎকার করছে।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
প্রভুর প্রাঙ্গণ দর্শনের জন্য লালায়িত আমার প্রাণ, তাঁর আবাসে বসবাসের জন্য হৃদয় আমার ব্যাকুল। জীবন্ময় ঈশ্বরের উদ্দেশে আনন্দগানে মুখর আমার দেহমন।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
আপনার মন্দিরে ঢুকতে গেলে আমি প্রতীক্ষা করতে পারি না| আমি অত্যন্ত উত্তেজিত! আমার প্রত্যেকটি অঙ্গ-প্রত্যঙ্গ জীবন্ত ঈশ্বরের সঙ্গে থাকতে চায়|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
আমার প্রাণ সদাপ্রভুুর প্রাঙ্গণের জন্য আকাঙ্খা করে, এমন কি মূর্চ্ছিত হয়, আমার হৃদয় ও আমার মাংস জীবন্ত ঈশ্বরের উদ্দেশ্যে উচ্চ ধ্বনি করে।