Psalms 84:3 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
সত্যি, চটকপাখি একটি বাসা পেয়েছে, খঞ্জনপাখি নিজের বাচ্চা রাখার একটি আশ্রয় পেয়েছে; তোমার কোরবানগাহ্‌ই সেই স্থান, হে বাহিনীগণের মাবুদ, আমার বাদশাহ্‌, আমার আল্লাহ্‌।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
এমনকি চড়ুইপাখিও আশ্রয় খুঁজে পেয়েছে, দোয়েল নিজের জন্য বাসা পেয়েছে, যেখানে সে তার শাবকদের জন্ম দিতে পারে— এমন স্থান, যা তোমার বেদির নিকটে, হে সদাপ্রভু, আমার রাজা, আমার ঈশ্বর।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
সত্য, চটকপক্ষী এক কুলায় পাইয়াছে, খঞ্জনপক্ষী নিজ শাবক রাখিবার এক বাসা পাইয়াছে; তোমার বেদিই সেই স্থান, হে বাহিনীগণের সদাপ্রভু, আমার রাজন্‌, আমার ঈশ্বর।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
সত্য, চটকপক্ষী এক কুলায় পাইয়াছে, খঞ্জনপক্ষী নিজ শাবক রাখিবার এক বাসা পাইয়াছে; তোমার বেদিই সেই স্থান, হে বাহিনীগণের সদাপ্রভু, আমার রাজন্‌, আমার ঈশ্বর।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
হে সর্বক্ষমতার অধিকারী সদাপ্রভু, আমার রাজা, আমার ঈশ্বর, তোমার বেদীর কাছে চড়াই পাখী ঘর পেয়েছে, খঞ্জন পাখীও বাচ্চা রাখবার বাসা পেয়েছে।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
হে আল্লাহ্‌ রাব্বুল আলামীন, আমার বাদশাহ্‌, আমার মাবুদ, তোমার কোরবানগাহের কাছে চড়াই পাখী ঘর পেয়েছে, খঞ্জন পাখীও বাচ্চা রাখবার বাসা পেয়েছে।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
হে সর্বাধিপতি প্রভু পরমেশ্বর, আমার রাজা, হে আমার আরাধ্য ঈশ্বর, তোমার বেদীমূলে চড়াই পাখির জন্যও আছে আশ্রয়, খন্‌জনা তার শাবকদের জন্য খুঁজে পায় নীড়।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
হে সর্বশক্তিমান প্রভু, আমার রাজা, আমার ঈশ্বর, পাখিরা পর্যন্ত আপনার মন্দিরে তাদের আশ্রয় খুঁজে পেয়েছে| আপনার বেদীর কাছেই ওরা বাসা বেঁধেছে এবং ওদের শাবকও আছে|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
এমনকি চড়াই পাখি তার একটা ঘর পেয়েছে, দোয়েল পাখি নিজের সন্তানদের রাখার এক বাসা পেয়েছে; তোমার বেদিই সেই জায়গা, হে বাহিনীদের সদাপ্রভুু, আমার রাজা আমার ঈশ্বর।