Psalms 84:4 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
সুখী তারা, যারা তোমার বাড়িতে বাস করে, তারা সতত তোমার প্রশংসা করবে। [সেলা।]
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
ধন্য সেই ব্যক্তি, যে তোমার গৃহে বসবাস করে, সে সর্বক্ষণ তোমার গুণকীর্তন করে।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
ধন্য তাহারা, যাহারা তোমার গৃহে বাস করে, তাহারা সতত তোমার প্রশংসা করিবে। সেলা।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
ধন্য তাহারা, যাহারা তোমার গৃহে বাস করে, তাহারা সতত তোমার প্রশংসা করিবে। [সেলা]
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
ধন্য তারা, যারা তোমার ঘরে থাকে; তারা সব সময় তোমার গৌরব করে। [সেলা]
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
ধন্য তারা, যারা তোমার ঘরে থাকে; তারা সব সময় তোমার প্রশংসা করে। [সেলা]
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
ধন্য তারা যার বাস করে তোমার নিকেতনে, তারা সতত করে তোমার প্রশংসা গান। সেলা
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
যারা আপনার মন্দিরে বাস করছে তারা খুবই ভাগ্যবান| ওরা এখনও আপনার প্রশংসা করছে|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
ধন্য তারা, যারা তোমার গৃহে বাস করে, তারা সর্বদা তোমার প্রশংসা করবে।