Psalms 84:6 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
তারা বাকা-উপত্যকা দিয়ে গমন করে, তারা তা ফোয়ারায় পরিণত করে; প্রথম বৃষ্টি তা বিবিধ মঙ্গলে ভূষিত করে।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
যখন তারা অশ্রুর উপত্যকার মধ্য দিয়ে যায়, তারা সেই স্থান জলধারায় পরিণত করে; প্রথম বৃষ্টি সেই প্রান্তরকে আশীর্বাদে আবৃত করে।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
তাহারা ক্রন্দনের তলভূমি দিয়া গমন করিয়া তাহা উৎসে পরিণত করে; প্রথম বৃষ্টি তাহা বিবিধ মঙ্গলে ভূষিত করে।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
তাহারা ক্রন্দনের তলভূমি দিয়া গমন করিয়া তাহা উৎসে পরিণত করে; প্রথম বৃষ্টি তাহা বিবিধ মঙ্গলে ভূষিত করে।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
বাকা-উপত্যকার মধ্য দিয়ে যাবার সময় তারা জায়গাটাকে ফোয়ারার স্থান করে তোলে; প্রথম বর্ষার বৃষ্টি সেই জায়গাটাকে আশীর্বাদে ভরে দেয়।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
বাকা-উপত্যকার মধ্য দিয়ে যাবার সময় তারা জায়গাটাকে ঝর্ণার স্থান করে তোলে; প্রথম বর্ষার বৃষ্টি সেই জায়গাটাকে দোয়ায় ভরে দেয়।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
শুষ্ক জলহীন বাখা যখন পার হয় তারা সেখানে উৎসারিত হয় ঝরণাধারা তাদের পরশ লাভে, প্রথম বর্ষার ধারা বর্ষণে আপ্লুত করে তাকে নানা আশিসে।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
তারা নির্ঝরের মত, বাকা উপত্যকা, যেটি ঈশ্বর তৈরী করেছিলেন, সেটা পার হয়ে যাত্রা করে| শরতের বৃষ্টিতে পুকুরগুলো ভরে রয়েছে|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
তারা কান্নার তলভূমি দিয়ে গমন করে, তারা পানীয় জলের ঝরনার সন্ধান পায়; প্রথম বৃষ্টি তা জলাধারের জল দিয়ে ঢেকে দেয়।