Psalms 85:1 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
প্রধান বাদ্যকরের জন্য। কারুন-সন্তানদের কাওয়ালী। হে মাবুদ, তুমি তোমার দেশের প্রতি খুশি হয়েছ, তুমি ইয়াকুবের বন্দীদশা ফিরিয়েছ।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
হে সদাপ্রভু, তুমি তোমার দেশের প্রতি অনুগ্রহ দেখিয়েছ; তুমি যাকোবের বংশের সমৃদ্ধি ফিরিয়ে এনেছ।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
হে সদাপ্রভু, তুমি তোমার দেশের প্রতি প্রসন্ন হইয়াছ, তুমি যাকোবের বন্দিদশা ফিরাইয়াছ।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
হে সদাপ্রভু, তুমি তোমার দেশের প্রতি প্রসন্ন হইয়াছ, তুমি যাকোবের বন্দিদশা ফিরাইয়াছ।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
হে সদাপ্রভু, তোমার দেশের প্রতি তুমি দয়া দেখিয়েছ; তুমি যাকোবকে তার বন্দীদশা থেকে ফিরিয়ে এনেছ।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
হে মাবুদ, তোমার দেশের প্রতি তুমি রহমত দেখিয়েছ; তুমি ইয়াকুবকে তার বন্দীদশা থেকে ফিরিয়ে এনেছ।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
হে প্রভু পরমেশ্বর, তুমি প্রসন্ন ছিলে তোমার এ দেশের প্রতি, যাকোবের বন্দিত্ব মোচন করে তুমি তাকে ফিরিয়ে এনেছিলে।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
প্রভু, আপনার রাজ্যের প্রতি সদয় হোন| যাকোবের লোকেরা বিদেশে নির্বাসিত| নির্বাসিতদের ওদের নিজের দেশে ফিরিয়ে নিয়ে আসুন|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
হে সদাপ্রভুু, তুমি তোমার দেশের প্রতি অনুগ্রহ দেখিয়েছ, তুমি যাকোবের মঙ্গল ফিরিয়েছ।