Psalms 85:3 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
তুমি তোমার সমস্ত ক্রোধ সম্বরণ করেছ, তুমি নিজের কোপের প্রচণ্ডতা থেকে ফিরিয়েছ।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
তুমি তোমার সব ক্রোধ দূরে সরিয়ে রেখেছ এবং তোমার প্রচণ্ড রাগ থেকে ফিরেছ।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
তুমি তোমার সমস্ত ক্রোধ সম্বরণ করিয়াছ, তুমি আপন কোপের চণ্ডতা হইতে ফিরিয়াছ।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
তুমি তোমার সমস্ত ক্রোধ সম্বরণ করিয়াছ, তুমি আপন কোপের চণ্ডতা হইতে ফিরিয়াছ।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
তোমার সমস্ত উপ্চে পড়া ক্রোধ তুমি দূর করে দিয়েছ আর তোমার জ্বলন্ত ক্রোধ থেকে ফিরেছ।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
তোমার সমস্ত উপ্চে পড়া রাগ তুমি দূর করে দিয়েছ আর তোমার জ্বলন্ত গজব থেকে ফিরেছ।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
তুমি সংবরণ করেছিলে তোমার ক্রোধ, করেছিলে প্রশমিত আপন কোপানল।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
প্রভু, আর ক্রুদ্ধ হবেন না| রাগে আত্মহারা হবেন না|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
তুমি তোমার সমস্ত ক্রোধ ফিরিয়ে নিয়েছ, তুমি তোমার ক্রোধ থেকে ফিরে এসেছ।