Psalms 85:9 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
সত্যিই তাঁর উদ্ধার তাদেরই নিকটবর্তী, যারা তাঁকে ভক্তিপূর্ণ ভয় করে, যেন আমাদের দেশে গৌরব বাস করতে পায়।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
নিশ্চয়, যারা তাঁকে সম্ভ্রম করে তাঁর পরিত্রাণ তাদের নিকটবর্তী, যেন তাঁর মহিমা আমাদের দেশে বাস করে।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
সত্যই তাঁহার পরিত্রাণ তাহাদেরই নিকটবর্ত্তী, যাহারা তাঁহাকে ভয় করে, যেন আমাদের দেশে গৌরব বাস করিতে পায়।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
সত্যই তাঁহার পরিত্রাণ তাহাদেরই নিকটবর্তী, যাহারা তাঁহাকে ভয় করে, যেন আমাদের দেশে গৌরব বাস করিতে পায়।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
যারা তাঁকে ভক্তি করে সত্যিই তাঁর উদ্ধার করার সময় তাদের কাছে এসে গেছে; এতে তাঁর মহিমা আমাদের দেশে বাস করবে।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
যারা তাঁকে ভয় করে সত্যিই তাঁর উদ্ধার করার সময় তাদের কাছে এসে গেছে; এতে তাঁর মহিমা আমাদের দেশে বাস করবে।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
যারা তাঁকে সম্ভ্রম করে, আসন্ন তাদের সুনিশ্চিত পরিত্রাণ, যেন হয় তাঁর মহিমার অধিষ্ঠান আমাদের দেশে।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
ঈশ্বর তাঁর অনুগামীদের খুব শীঘ্রই রক্ষা করবেন| আমরা খুব শীঘ্রই সম্মানের সঙ্গে আমাদের ভূখণ্ডে বাস করবো|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
সত্যিই তাঁর পরিত্রান তাদেরই কাছে থাকে, যারা তাঁকে ভয় করে। তখন আমাদের দেশে মহিমা থাকবে।