Psalms 86:10 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
কারণ তুমি মহান এবং অলৌকিক কাজ সম্পাদনকারী; তুমিই একমাত্র আল্লাহ্।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
কেননা তুমি মহান আর তুমি আশ্চর্য কাজ করে থাকো, একমাত্র তুমিই ঈশ্বর।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
কারণ তুমি মহান্ এবং আশ্চর্য্য কার্য্যকারী; তুমিই একমাত্র ঈশ্বর।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
কারণ তুমি মহান এবং আশ্চর্য-কার্যকারী; তুমিই একমাত্র ঈশ্বর।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
তুমি মহান আর আশ্চর্য আশ্চর্য কাজ করে থাক; একমাত্র তুমিই ঈশ্বর।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
তুমি মহান আর অলৌকিক চিহ্ন দেখিয়ে থাক; একমাত্র তুমিই আল্লাহ্।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
তুমি মহান হে প্রভু পরমেশ্বর, পরমাশ্চর্য তোমার কীর্তি, তুমিই একমাত্র ঈশ্বর।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
ঈশ্বর, আপনি মহান এবং আপনি আশ্চর্য্য কার্য করেন! আপনি একমাত্র আপনিই ঈশ্বর!
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
কারণ তুমিই মহান ও আশ্চর্য্য কার্য্যকারী; তুমিই একমাত্র ঈশ্বর।