Psalms 86:11 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
হে মাবুদ, তোমার পথ আমাকে শিক্ষা দাও, আমি তোমার সত্যে চলবো; তোমার নামে ভয় করতে আমার চিত্তকে একাগ্র কর।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
হে সদাপ্রভু, আমাকে তোমার পথসকল শিক্ষা দাও, যেন আমি তোমার বিশ্বস্ততায় নির্ভর করতে পারি; আমাকে এক অখণ্ড হৃদয় দাও, যেন আমি তোমার নাম সম্ভ্রম করতে পারি।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
হে সদাপ্রভু, তোমার পথ আমাকে শিক্ষা দেও, আমি তোমার সত্যে চলিব; তোমার নাম ভয় করিতে আমার চিত্তকে একাগ্র কর।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
হে সদাপ্রভু, তোমার পথ আমাকে শিক্ষা দেও, আমি তোমার সত্যে চলিব; তোমার নাম ভয় করিতে আমার চিত্তকে একাগ্র কর।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
হে সদাপ্রভু, তোমার পথ সম্বন্ধে আমাকে শিক্ষা দাও, যাতে আমি তোমার সত্যে চলতে পারি; তোমাকে ভক্তি করার জন্য আমার দোটানা অন্তরকে তুমি এক কর।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
হে মাবুদ, তোমার পথ সম্বন্ধে আমাকে শিক্ষা দাও, যাতে আমি তোমার সত্যে চলতে পারি; তোমাকে ভয় করার জন্য আমার দোটানা অন্তরকে তুমি এক কর।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
হে প্রভু পরমেশ্বর, আমাকে চেনাও তোমার পথ, আমি চলব তোমার সত্যের পথে, তোমার প্রতি সম্ভ্রমে কর একাগ্র চিত্ত আমার।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
প্রভু, আপনার পথ সম্পর্কে আমায় শিক্ষা দিন এবং আমি আপনার সত্য পথ অবলম্বন করে বেঁচে থাকবো| আপনার উপাসনা করাকে আমার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় করতে আমায় সাহায্য করুন|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
হে সদাপ্রভুু, তোমার পথ আমাকে শিক্ষা দাও, আমি তোমার সত্যে চলব; তোমার নাম ভয় করতে আমার মনকে মনোযোগী কর।