Psalms 86:12 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
হে মালিক, আমার আল্লাহ্‌, আমি সর্বান্তঃকরণে তোমার প্রশংসা করবো, আমি চিরকাল তোমার নামের গৌরব করবো।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
হে প্রভু আমার ঈশ্বর, আমি আমার সমস্ত হৃদয় দিয়ে তোমার প্রশংসা করব; চিরদিন আমি তোমার নামের মহিমা করব।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
হে প্রভু, আমার ঈশ্বর, আমি সর্ব্বান্তঃকরণে তোমার স্তব করিব, আমি চিরকাল তোমার নামের গৌরব করিব।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
হে প্রভু, আমার ঈশ্বর, আমি সর্বান্তঃকরণে তোমার স্তব করিব, আমি চিরকাল তোমার নামের গৌরব করিব।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
হে প্রভু, আমার ঈশ্বর, আমি সমস্ত অন্তর দিয়ে তোমার গৌরব করব; চিরকাল তোমার গুণগান করব।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
হে আল্লাহ্‌, আমার মালিক, আমি সমস্ত দিল দিয়ে তোমার প্রশংসা করব; চিরকাল তোমার গুণগান করব।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
হে আমার আরাধ্য ঈশ্বর, প্রভু পরমেশ্বর, আমার অন্তরের অন্তঃস্থলে উচ্চারিত হবে তোমার স্তব, চিরকাল আমি করব তোমার মহিমা কীর্তন।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
ঈশ্বর, প্রভু আমার, আমার সকল অন্তর দিয়ে আমি আপনার প্রশংসা করি| চিরদিন আমি আপনার নামের সম্মান করবো!
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
হে প্রভু আমার ঈশ্বর, আমি সম্পূর্ণ হৃদয় দিয়ে তোমার স্তব করব, আমি চিরকাল তোমার নামের গৌরব করব।