Psalms 86:13 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
কেননা আমার পক্ষে তোমার অটল মহব্বত মহৎ, এবং তুমি অধঃস্থ পাতাল থেকে আমার প্রাণ উদ্ধার করেছ।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
কেননা আমার প্রতি তোমার প্রেম মহান; তুমি আমাকে অতল থেকে, পাতালের গর্ভ থেকে উদ্ধার করেছ।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
কেননা আমার পক্ষে তোমার দয়া মহৎ, এবং তুমি অধঃস্থ পাতাল হইতে আমার প্রাণ উদ্ধার করিয়াছ।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
কেননা আমার পক্ষে তোমার দয়া মহৎ, এবং তুমি অধঃস্থ পাতাল হইতে আমার প্রাণ উদ্ধার করিয়াছ।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
আমার প্রতি তোমার অটল ভালবাসার সীমা নেই; মৃতস্থানের সবচেয়ে নীচু জায়গা থেকে তুমি আমার প্রাণ রক্ষা করেছ।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
আমার প্রতি তোমার অটল মহব্বতের সীমা নেই; কবরের সবচেয়ে নীচু জায়গা থেকে তুমি আমার প্রাণ রক্ষা করেছ।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
কত না অপার তোমার করুণা আমার প্রতি মৃত্যুলোক থেকে তুমি উদ্ধার করেছ আমার প্রাণ।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
ঈশ্বর আপনি আমার জন্য কত মহান ভালোবাসা প্রদর্শন করেছেন এবং মৃত্যুর হাত থেকে আমায় রক্ষা করেছেন|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
কারণ আমার প্রতি তোমার দয়া মহৎ এবং তুমি গভীর পাতাল থেকে আমার প্রাণ উদ্ধার করেছ।