Psalms 86:14 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
হে আল্লাহ্‌, অহঙ্কারীরা আমার বিরুদ্ধে দাঁড়িয়েছে, দুর্দান্ত লোকদের মণ্ডলী আমার প্রাণের খোঁজ করছে, তারা তোমাকে নিজেদের সম্মুখে রাখে নি।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
দাম্ভিক শত্রুরা আমাকে আক্রমণ করছে, হে ঈশ্বর; নিষ্ঠুর লোকেরা আমাকে হত্যা করার চেষ্টা করছে, তারা তোমাকে মান্য করে না।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
হে ঈশ্বর, অহঙ্কারিগণ আমার বিরুদ্ধে উঠিয়াছে, দুর্দ্দান্ত লোকদের মণ্ডলী আমার প্রাণের অন্বেষণ করিতেছে, তাহারা তোমাকে আপনাদের সম্মুখে রাখে নাই।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
হে ঈশ্বর, অহঙ্কারিগণ আমার বিরুদ্ধে উঠিয়াছে, দুর্দান্ত লোকদের মণ্ডলী আমার প্রাণের অন্বেষণ করিতেছে, তাহারা তোমাকে আপনাদের সম্মুখে রাখে নাই।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
হে ঈশ্বর, অহংকারীরা আমার বিরুদ্ধে দাঁড়িয়েছে; অত্যাচারীর দল আমার প্রাণ নেবার চেষ্টা করছে। তোমার প্রতি সেই লোকদের কোন ভক্তি নেই।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
হে আল্লাহ্‌, অহংকারীরা আমার বিরুদ্ধে দাঁড়িয়েছে; জুলুমবাজের দল আমার প্রাণ নেবার চেষ্টা করছে। তোমার প্রতি সেই লোকদের কোন ভয় নেই।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
হে ঈশ্বর, উদ্ধত অত্যাচারীরা আমার বিরুদ্ধে দাঁড়িয়েছে, হিংস্র লোকেরা আমার প্রাণনাশের চেষ্টায় রত, তোমাকে তারা করেছে উপেক্ষা।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
ঈশ্বর, অহঙ্কারী লোকরা আমায় আক্রমণ করছে| একদল নৃশংস লোক আমায় হত্যার চেষ্টা করছে| ওই সব লোক আপনাকে সম্মান করে না|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
হে ঈশ্বর, অহঙ্কারীরা আমার বিরুদ্ধে উঠেছে, এক দল হিংস্র লোক আমার প্রাণের খোঁজ করছে, তারা তোমাকে নিজেদের সামনে রাখেনি।